আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

MATI PROTIDIN•June 17, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক তুলে নিয়েছেন তিনি।

তবে ঐতিহাসিক এই জয় ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনা-সমালোচনা চলছে মেসির একটি ‘বিতর্কিত’ ট্যাকল নিয়ে। বিশ্লেষকদের দাবি, নিশ্চিত লাল কার্ডের হাত থেকে পার পেয়ে গেছেন এই জাদুকর। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র বিতর্ক। দল তখন ১-০ ব্যবধানে এগিয়ে।

ঠিক এমন সময় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্ডিরকে পেছন থেকে একটি চ্যালেঞ্জ করেন মেসি, যেখানে তার বুটের স্টাড সরাসরি মান্ডির কাফের (পায়ের পেছনের পেশি) ওপর গিয়ে লাগে।

মান্দি কিছুক্ষণ মাঠে শুয়ে থাকলেও বড় কোনো ইনজুরিতে পড়েননি। রেফারি ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি মাঠের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) বিষয়টিকে ‘সিরিয়াস ফাউল’ হিসেবে বিবেচনা করে রেফারিকে লাল কার্ডের পরামর্শ দেয়নি।

মেসি কোনো কার্ড না পাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ প্রকাশ করছেন। মুহূর্তের মধ্যেই সেই ট্যাকলের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। এক সমর্থক ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এটি পরিষ্কার লাল কার্ড ছিল! অথচ ভিএআর চেকের পরও সে একটা হলুদ কার্ডও পেল না। হাস্যকর!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘নামটা মেসি বলেই সে পার পেয়ে গেল। অন্য কোনো ফুটবলার এই ফাউল করলে নিশ্চিত মাঠের বাইরে যেতে হতো। ম্যাচ শেষে ইএসপিএন বিশ্লেষক আলে মোরেনো সরাসরি রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তার মতে, এটি কোনোভাবেই সাধারণ ফাউল ছিল না।

মোরেনো বলেন, ‘এটি শতভাগ লাল কার্ড ছিল। এই সিদ্ধান্তটি আবারও সেই পুরনো বিতর্ককে উসকে দিল যে, বড় মাপের তারকারা মাঠে সবসময় বাড়তি সুবিধা বা পক্ষপাতিত্ব পেয়ে থাকেন।’

সম্পর্কিত সংবাদ

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
খেলাধুলা

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

November 5, 2026

বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। অবশ্য প্রতিপক্ষকে গোলোবন্যায় ভাসানোর অভ্যাসটা...

আরও পড়ুন