আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

‘সংসদে যান’ সিলেটে প্রধানমন্ত্রীর বকুনির পর বিকেলে অধিবেশনে এমরান

MATI PROTIDIN•June 19, 2026
শেয়ার করুন:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন দলের কয়েকজন সংসদ সদস্য। তাদের দেখে সংসদ অধিবেশনের কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত ঢাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৭ জুন) সকালে সিলেট বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার সফরে অংশ নিতে সকালে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে জানতে চান, ‘আজ কি সংসদ অধিবেশন নেই?’

জবাবে সংসদ সদস্যরা অধিবেশন চলমান থাকার কথা জানালে প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে আপনারা এখানে কেন? সংসদে যান। আমি মৌলভীবাজারে যাচ্ছি। এখানে আপনাদের কোনো কাজ নেই।’

প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিকেলেই ঢাকায় ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন এমরান আহমদ চৌধুরী।

পরে সংসদ ভবন থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানানোর সময় তাঁর নির্দেশ অনুযায়ী আমি সঙ্গে সঙ্গেই ঢাকায় জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছেন এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এতে সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর গুরুত্ব স্পষ্ট হয়।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। সেখানে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং জাম ও কৃষ্ণচূড়ার দুটি চারা রোপণ করেন।

পরে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন