আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন: উপদেষ্টা হুমায়ুন কবির

MATI PROTIDIN•July 5, 2026
শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন।

সোমবার (৬ জুলাই) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা প্রথম ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট আবার চালু হয়েছে। এটি শুধু একটি বিমান রুট চালু হওয়া নয়, বরং প্রবাসীদের প্রতি দেওয়া আমাদের অঙ্গীকার বাস্তবায়নের দিন।”

তিনি জানান, নির্বাচনের আগে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে ম্যানচেস্টার ও উত্তর ইংল্যান্ডের সিলেটি কমিউনিটির নেতারা বিএনপির সঙ্গে একাধিকবার যোগাযোগ করে এই রুট চালু রাখার দাবি জানিয়েছিলেন। তাদের মূল প্রত্যাশা ছিল, নতুন সরকার দায়িত্ব নিলে যেন সরাসরি ফ্লাইটটি পুনরায় চালু করা হয়।

হুমায়ুন কবির বলেন, “তখন বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করতে পারলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট আবার চালু করা হবে। আজ সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হলো।”

তিনি জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তার ভাষায়, “প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ কমিটির বৈঠকেও আমি বিষয়টি উত্থাপন করেছি। প্রবাসীদের স্বার্থের কথা বিবেচনা করে এই ফ্লাইট পুনরায় চালুর আবেদন জানিয়েছিলাম।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ভূমিকাও উল্লেখ করে তিনি বলেন, সিলেটের প্রতি তার বিশেষ আন্তরিকতা থাকায় বিষয়টি দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে।

হুমায়ুন কবির বলেন, “আমরা মানুষের অনুভূতি বুঝতে পেরেছি। ম্যানচেস্টার ফ্লাইট প্রবাসীদের জন্য কতটা প্রয়োজনীয়, সেটা আমরা উপলব্ধি করেছি। এই ফ্লাইট শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করে।”

প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন শুধু ছুটি কাটাতে নয়, দেশের উন্নয়নেও অংশীদার হন।

তিনি বলেন, “আপনারা পরিবার-পরিজন নিয়ে দেশে আসুন, নিরাপদে থাকুন এবং বিনিয়োগ করুন। সরকার এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে।”

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন