আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংস্কৃতি

কারো পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না: চঞ্চল

MATI PROTIDIN•July 8, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপ থেকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ট্রল, ব্যঙ্গ আর উল্লাসে সরব একাংশের ফুটবলপ্রেমী, তখন সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেতা প্রতিপক্ষের পরাজয়কে বিদ্রূপ না করে সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে চঞ্চল লিখেছেন, ‘কারো পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না। সমব্যথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি।

বিন্দুমাত্র উল্লাস করিনি।

শুধু ব্রাজিলের বিদায় নয়, বর্তমান সময়ের ফুটবল তারকাদের নিয়েও নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। চঞ্চল লেখেন, ‘বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা সৌভাগ্যবান। কারণ, একই সময়ে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের একাধিক বিশ্বকাপে খেলতে দেখার সুযোগ পেয়েছেন।

তিনি আরো বলেন, আগামী বিশ্বকাপে হয়তো এই তারকাদের অনেককেই আর মাঠে দেখা যাবে না। তবে তাদের নান্দনিক ফুটবল আজীবন স্মৃতি হয়ে থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে।

পোস্টের শেষাংশে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘আজকের খেলায় মেসির জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা।’

চঞ্চল চৌধুরীর আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়।

এর আগে বিশ্বকাপ চলাকালে নিজের আঁকা মেসির প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রশংসা পেয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, মেসির শিল্পসুলভ ফুটবল তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির খেলা তাকে বরাবরই মুগ্ধ করে।

সম্পর্কিত সংবাদ

পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি
সংস্কৃতি

পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

November 5, 2026

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।...

আরও পড়ুন
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?
সংস্কৃতি

কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?

November 4, 2026

পর্দায় তার শান্ত স্বভাব, দায়িত্বশীলতা আর ভালোবাসার প্রকাশে মুগ্ধ দর্শক। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও...

আরও পড়ুন