আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

MATI PROTIDIN•July 9, 2026
শেয়ার করুন:

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‍“স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ও জনমুখী করতে সরকার কাজ করছে। নির্বাচন আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি বলেন, “চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পাঁচটি নির্বাচন আয়োজনের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।” বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সরকার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করবে।”

এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, “বগুড়ার উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে তুরস্কের সহায়তায় বগুড়ায় একটি ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজও এগিয়ে চলছে।”

তিনি বলেন, “বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।” সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

সম্পর্কিত সংবাদ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি
বাংলাদেশ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

November 6, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।...

আরও পড়ুন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন