আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী
সংস্কৃতি

ঢাকায় আসছেন বিশ্বকাপের মঞ্চ কাঁপানো সেই সঞ্জয় দেব

MATI PROTIDINJuly 12, 2026
শেয়ার করুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। আন্তর্জাতিক সেই মঞ্চ মাতানোর পর এবার দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে ঢাকায় আসছেন তিনি। ইতোমধ্যে তার এই সফর ঘিরে সংগীতপ্রেমী ও ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে, আগামী ২০ জুলাই বিশেষ লাইভ পারফরম্যান্স করবেন সঞ্জয় দেব। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলবে ছয় দিনব্যাপী এই আয়োজন।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এই ফ্যান ফেস্টে বড় পর্দায় ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে নানা বিনোদনমূলক আয়োজন। সমাপনী দিনের অন্যতম আকর্ষণ থাকবেন সঞ্জয় দেব।

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ।

সঞ্জয়ের বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেব। তাদের পারিবারিক শিকড় সুনামগঞ্জে। পরিবারের সাংস্কৃতিক পরিবেশ থেকেই সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। পরে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান।

আন্তর্জাতিক অঙ্গনে সফলতার পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয় দেব। তার সহযোগিতার তালিকায় রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমান।

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করে প্রশংসা কুড়ানোর পর এবার প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে সরাসরি মঞ্চে উঠতে যাচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী। ফলে ২০ জুলাইয়ের পারফরম্যান্স ঘিরে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে।

সম্পর্কিত সংবাদ

কলকাতায় পা রেখে তসলিমা নাসরিন: মনে হচ্ছে নিজ দেশে ফিরে এসেছি
সংস্কৃতি

কলকাতায় পা রেখে তসলিমা নাসরিন: মনে হচ্ছে নিজ দেশে ফিরে এসেছি

July 31, 2026

বাধ্য হয়ে কলকাতা ছাড়ার প্রায় দুই দশক পর ফের শহরটিতে পৌঁছানোর পর বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা...

আরও পড়ুন
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন
সংস্কৃতি

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন

July 30, 2026

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে প্রেমের গুঞ্জন...

আরও পড়ুন
আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সালমান খান
সংস্কৃতি

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সালমান খান

July 29, 2026

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে মুম্বাইতে নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ে...

আরও পড়ুন