আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপিলন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
খেলাধুলা

প্রবাসে মিলনমেলায় রূপ নিল দিনব্যাপী ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

MATI PROTIDINJuly 23, 2026
শেয়ার করুন:

খেলাধুলার প্রতিযোগিতা, পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন আর স্মৃতিচারণ—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাইলটিয়ান এল্যুমনাই আয়োজিত ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।

যুক্তরাজ্যের ইলফোর্ডের সেভেন কিংস পার্কে আয়োজিত এ টুর্নামেন্টে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যুক্তরাজ্যপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। ছয়টি দলে বিভক্ত হয়ে মোট ৬৬ জন খেলোয়াড় দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি সহপাঠীদের প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ ও পারিবারিক পরিবেশে আয়োজিত আপ্যায়ন অনুষ্ঠানটিকে এক অনন্য পুনর্মিলনীতে পরিণত করে।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘পাইলটিয়ান মাস্টার্স কাপ’। এতে ৫০ বছর ঊর্ধ্ব প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাইলটিয়ান হিরোস ও পাইলটিয়ান স্টারস দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উপভোগ্য এ ম্যাচে জয় পায় পাইলটিয়ান স্টারস।

মূল টুর্নামেন্টের ফাইনালে পাইলটিয়ান পাওয়ার হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় পাইলটিয়ান রেঞ্জার্স। ফাইনালে নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্সের জন্য জাহিদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফাহিম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

আয়োজকরা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় করা এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরাও এ ধরনের আয়োজনকে প্রবাসে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদারের একটি কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল Blue Stone Travel, SOS Remit, Kyiv Honey Co., Alif & Co. Chartered Accountants, GECC ও CK Catering। মিডিয়া পার্টনার হিসেবে ছিল সাপ্তাহিক পত্রিকা এবং মাটি প্রতিদিন।

সম্পর্কিত সংবাদ

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস
কমিউনিটি

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস

September 16, 2026

আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল। সেভেন কিংস...

আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফা
খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফা

September 15, 2026

নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে ফেব্রুয়ারিতে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে এই সিদ্ধান্ত...

আরও পড়ুন