আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও বিক্ষোভ ছাড়ছে না ককরোচ পার্টি

MATI PROTIDIN•July 25, 2026
শেয়ার করুন:

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ইতিমধ্যে ধর্মেন্দ্র তার পদত্যাগের কথা ঘোষণা দিয়েছেন। তবে সর্বশেষ সিজেপি জানিয়েছে, তাদের আরও তিনটি দাবি রয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ধর্মেন্দ্র পদত্যাগ করলেও এখনই তেলাপোকারা (বিক্ষোভকারী) বিক্ষোভস্থল থেকে চলে যাবে না। এনডিটিভি জানিয়েছে, ধর্মেন্দ্রের পদত্যাগের খবরের পর বিক্ষোভকারীদের উদ্দেশে দেয়া প্রথম ভাষণে এমনটাই বলেছেন অভিজিৎ।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপি লিখেছে, ধর্মেন্দ্রের পদত্যাগ সম্পন্ন, এখন নিটের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি দিতে হবে। বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যাবে না। তৃতীয় দাবি হলো, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে বিক্ষোভকারীদের কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে ধর্মেন্দ্রর পদত্যাগের খবরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয়-উল্লাস করছেন। সেই সঙ্গে দেশটির অনেক মানবাধিকারকর্মী, পরিবেশবিদসহ বিভিন্ন রাজনীতিবিদ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, এটি ভারতের গণতন্ত্রের বড় জয়। এ ছাড়া চলমান এই আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকও জানিয়েছেন, এটি গনতন্ত্রের বিজয়।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন