আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
কমিউনিটি

স্মলহিথ এ ‘ইউর পার্টি’র প্রার্থীদের গণসংযোগ: বর্জ্য ও রাস্তা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

MATI PROTIDINMay 4, 2026
শেয়ার করুন:

মনোয়ার হোসেন, বার্মিংহাম (যুক্তরাজ্য):

 

আগামী ৭ই মে ২০২৬ইং  অনুষ্ঠিতব্য বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে স্মলহিথ  ওয়ার্ডে ‘ইউর পার্টি’র মনোনীত প্রার্থীদের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। প্রচারণা চলাকালীন স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও দুর্ভোগের কথা প্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন।বিশেষ করে স্মলহিথের ‘বিন সমস্যা’ বা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, রাস্তার মোড়ে মোড়ে ময়লার স্তূপ ও দুর্গন্ধের কারণে স্কুলগামী শিশুদের যাতায়াতে চরম কষ্ট হচ্ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া রাস্তার বেহাল দশা, যত্রতত্র গর্ত এবং পার্কগুলোর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেন। এই দুঃসহ অবস্থা থেকে নিস্তার পেতে পরিবর্তনের লক্ষ্যে ‘ইউর পার্টি’কে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।ভোটারদের আশ্বস্ত করে প্রার্থী ওবায়দুল কবির জানান, নির্বাচিত হতে পারলে তিনি এলাকার জনগণকে সাথে নিয়ে বর্জ্য অপসারণ ও অবকাঠামো সংস্কারসহ সকল উন্নয়নমূলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবেন। তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, তিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকবেন।

গণসংযোগকালে প্রার্থীরা সুবহানআল্লাহ মসজিদের ইমাম জনাব একলাছুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর দোয়া নেন। এ সময় তাঁদের সাথে আরও উপস্থিত ছিলেন মুফতি তাজুল ইসলাম এবং মাওলানা এনামুল হাসান সাবির। প্রার্থীরা উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

 

উল্লেখ্য, এবারের বার্মিংহাম কাউন্সিল নির্বাচনে রেকর্ডসংখ্যক ২২ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রচারণায় সংহতি জানিয়ে অংশ নেন মজনু মিয়া,  সাংবাদিক ফখরুল ইসলাম রিপন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোরশেদ আহমদ,  সাংবাদিক  জিয়া তালুকদার।  মোহাম্মদ সাহেদ হোসাইন এবং আলীম। আরও উপস্থিত ছিলেন দৈনিক ভাটির দর্পণ-এর সম্পাদক ও প্রকাশক আবু হানিফ চৌধুরী, শাহিন মিয়া, সাব্বাই আহমেদ কবির, খরছু মিয়া, মুবাশর আলী, আব্দুল মোহিত তরফদার, আব্দুল লতিফ, শিহাব উদ্দিন, আব্দুল কবির, শাহীদ আহমদ এবং সৈয়দ জামাল। তরুণ প্রজন্মের পক্ষ থেকে ছিলেন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাঈদী হাসান ও সুজাত চৌধুরী।   সাংবাদিক সৈয়দ রিয়াদ রায়হান প্রমূখ

 

সম্পর্কিত সংবাদ

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের স্মরণে বার্মিংহাম আওয়ামী লীগ এর  দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমিউনিটি

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের স্মরণে বার্মিংহাম আওয়ামী লীগ এর  দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 10, 2026

 বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণমানুষের নেতা ও সাবেক মন্ত্রী মরহুম তোফায়েল আহমেদের রূহের মাগফিরাত কামনায় যুক্তরাজ্য...

আরও পড়ুন
উৎসবমুখর পরিবেশে, ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদানের মাধ্যমে যুক্তরাজ্যে যাত্রা শুরু করলো আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে
কমিউনিটি

উৎসবমুখর পরিবেশে, ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদানের মাধ্যমে যুক্তরাজ্যে যাত্রা শুরু করলো আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে

June 8, 2026

নতুন সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে...

আরও পড়ুন
ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির আসন্ন কমিটি ঘিরে গুঞ্জন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন।মুখে মধু,অন্তরে বিষ নিয়ে চায়ের টবিলে গুপ্ত !
কমিউনিটি

ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির আসন্ন কমিটি ঘিরে গুঞ্জন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন।মুখে মধু,অন্তরে বিষ নিয়ে চায়ের টবিলে গুপ্ত !

June 7, 2026

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়েস্ট মিডল্যান্ড শাখার আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা, অভিযোগ ও...

আরও পড়ুন