আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
খেলাধুলা

চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচ জিদান

MATI PROTIDIN•July 29, 2026
শেয়ার করুন:

জাতীয় দলের নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

ফেডারেশন জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা ফুটবলার। এর আগে দিদিয়ের দেশমের বিদায়ের পর জিদানকে পরবর্তী কোচ হিসেবে আভাস দিয়েছিল দেশটির গণমাধ্যম।

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কোচ হিসেবে। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের।

দায়িত্ব নেওয়ার পর জিদান বলেছেন, ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া তার জন্য যেমন বড় সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। তিনি ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, জাতীয় দলকে নিয়ে তার রয়েছে বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষা।

জিদান বলেছেন, রিয়ালের দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে আরও বেশ কিছু প্রস্তাব পাওয়ার পরও সেগুলো ফিরিয়ে দিয়েছেন। ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়।

সম্পর্কিত সংবাদ

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
খেলাধুলা

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

November 5, 2026

বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। অবশ্য প্রতিপক্ষকে গোলোবন্যায় ভাসানোর অভ্যাসটা...

আরও পড়ুন
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর যত অর্জন
খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর যত অর্জন

November 5, 2026

ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছরই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছর। তবে ২০২৬ সাল শেষ হওয়ার...

আরও পড়ুন