আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী
সিলেট

সরকারের সমালোচনা করলেই হামলা, চোখ উপড়ে দেওয়া হচ্ছে: কানাইঘাটে নাহিদ

MATI PROTIDINJuly 30, 2026
শেয়ার করুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার নির্বাচিত হওয়ার পর অগণতান্ত্রিক পথে হাঁটছে এবং দেশে “নব্য স্বৈরাচার” প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি দাবি করেন, সরকারের সমালোচনা করলেই হামলা করা হচ্ছে, এমনকি মানুষের চোখও উপড়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “মানুষ কষ্টে আছে। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এসবের সমালোচনা করতে পারছি না। সমালোচনা করলেই হামলা করা হচ্ছে, চোখ উপড়ে ফেলা হচ্ছে, বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেওয়া হচ্ছে।”

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় এক কিশোরের একটি চোখ নষ্ট হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “তারেক রহমান, আপনাকে ওই কিশোরের চোখ ফেরত দিতে হবে। কীভাবে দেবেন, সেটা আমি জানি না। কিন্তু চোখ ফেরত না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

তিনি আরও বলেন, “আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। দেশে ফিরে নতুন পরিকল্পনার কথা বলেছিলেন। কিন্তু এটাই কি সেই পরিকল্পনা? হবিগঞ্জে জি কে গউসের অনুসারীরা হামলা করে এক কিশোরের একটি চোখ নষ্ট করেছে। শেখ হাসিনা শত শত মানুষের চোখ নষ্ট করে আজ নির্বাসনে। নতুন বাংলাদেশে আরেকজনের চোখ নষ্ট করে কী বার্তা দিতে চাইছেন?”

বিএনপির প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধা করি। কিন্তু তাদের ছবি ব্যবহার করে সন্ত্রাস, জমি দখল বা ভূমি দখল মেনে নেওয়া হবে না।”

তিনি বলেন, “গত ১৬ বছর মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামেও কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে সন্ত্রাস বন্ধ করতে হবে, গণতন্ত্র, সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে কী হতে যাচ্ছে, তার নমুনা আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। লাঠিয়াল বাহিনী দিয়ে ভোট কারচুপির চেষ্টা হলে জনগণকে তা প্রতিহত করতে হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা ঠেকাতে পারিনি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা সন্ত্রাসীদের জায়গা দেওয়া হবে না। জনগণকে নিজেদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে হবে এবং এনসিপির পক্ষে দাঁড়াতে হবে।”

এর আগে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। পরে দলের নেতারা সিলেট সার্কিট হাউসে অবস্থান নেন। সেখান থেকে সন্ধ্যায় তারা কানাইঘাটে গিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

বিএনপি কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়: এনসিপি নেত্রী মিতু
Uncategorized

বিএনপি কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়: এনসিপি নেত্রী মিতু

July 30, 2026

বিএনপি ও ছাত্রদল সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয়...

আরও পড়ুন
সিলেটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুল-শিক্ষকের
সিলেট

সিলেটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুল-শিক্ষকের

July 30, 2026

সিলেট নগরীতে বেতনের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে...

আরও পড়ুন