আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী
বাংলাদেশ

গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

MATI PROTIDINJuly 31, 2026
শেয়ার করুন:

রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক পুনরায় ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে গুলশান, শ্যামলীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন। তিনি নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। বিকেল ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করতে দেখা যায়।

প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিয়েছেন যে তিনি ঢাকাকে আধুনিক ও ‘ক্লিন সিটি’ হিসেবে দেখতে চান। সেই প্রতিশ্রুতি থেকেই রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন চলছে, তা দেখতে তিনি নিজেই সরেজমিনে বের হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িতে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

সম্পর্কিত সংবাদ

ড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
বাংলাদেশ

ড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর

August 1, 2026

জুলাই অভ্যুত্থানের পর বিপুল জনপ্রত্যাশা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার তিনটি ক্ষেত্র চিহ্নিত করেছেন হোসেন জিল্লুর রহমান, যিনি...

আরও পড়ুন
শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
বাংলাদেশ

শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

August 1, 2026

রাজশাহীতে নয় বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমর...

আরও পড়ুন
স্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী
বাংলাদেশ

স্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী

August 1, 2026

সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন...

আরও পড়ুন