সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি: বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের ব্যাখ্যা

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সাবেক সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সোহেল এর সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিভ্রান্তির বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উক্ত পোস্টে সংগঠনের নির্বাহী কমিটি, সদস্যদের ভূমিকা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, তার কিছু অংশ তথ্যগতভাবে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। এতে সাধারণ সদস্যদের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হতে পারে বলে মনে করছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ গোলাম মস্তোফা লিমন সাক্ষরিত বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রেসক্লাবের যেকোনো অভিযোগ বা মতপার্থক্য সাংগঠনিক নিয়ম অনুযায়ী নির্বাহী কমিটির সভায় আলোচনা ও নিষ্পত্তির সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করাকে সংগঠনের প্রচলিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করা হয়েছে।
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর নেতৃবৃন্দ জানান, সংগঠনটি সবসময় গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের বিষয় অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে।এবং সদস্যদের দায়িত্বশীল আচরণ বজায় রেখে ঐক্য ও সৌহার্দ্য রক্ষারও আহ্বান জানানো হয়েছে।



