আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
আন্তর্জাতিক

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১১১

MATI PROTIDIN•August 10, 2026
শেয়ার করুন:

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। ধসে পড়েছে বেশকিছু ভবন। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জুন মাসেই শক্তিশালী জোড়া ভূমিকম্প হয়েছিল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়।

দুটি কম্পনের মাত্রা ছিল ৭-এর বেশি।

ওই ভূমিকম্পের জেরে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এর জেরে বিধ্বস্ত হয় ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাস।

এর রেশ কাটার আগেই ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কলম্বিয়ার ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪।

ইউএসজিএস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। মেয়র মাউরিসিও সালাজার জানিয়েছেন, কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের এই ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই পেরেইরা শহরের বাসিন্দা ছিল।

পরিস্থিতিকে ‘অত্যন্ত সংকটজনক’ বলেও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গেই বহু বাড়ি ধসে পড়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে অনেকেই।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকোর সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস। তবে ইউরোপিয়ান মিডিটেরানিয়ান সেসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। যদিও কলম্বিয়ার জিওলজিক্যাল সংস্থা জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল ৬.৭ এবং এর গভীরতা ছিল ৮২ কিলোমিটার গভীরে।

এই কম্পন অনুভূত হয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটা ছাড়াও আন্তিওকিয়া, কুন্দিনামার্কা, মেটা ও অন্যান্য এলাকায় বলে জানা গেছে। কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে জোর ঝাঁকুনি অনুভূত হয় বলেও জানিয়েছে বাসিন্দারা।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, কলম্বিয়ার মূল ভূখণ্ড ছাড়িয়ে এ কম্পন অনুভূত হয়েছে ভেনেজুয়েলা সীমান্ত এলাকাতেও।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন