আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রীঅপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটবিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রীঅপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইট
বাংলাদেশ

বেকার যুবকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

MATI PROTIDINAugust 11, 2026
শেয়ার করুন:

বাংলাদেশ ব্যাংক বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির নাম ‘উদ্যোগ’। এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন এই ঋণ প্রকল্পের কাঠামো, তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার। দেশের সব ব্যাংককে এই প্রকল্পে অংশগ্রহণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্পটি চালু করা হতে পারে।

জানা গেছে, নতুন এই ঋণ কর্মসূচিতে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতেই সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

বৈঠকে অংশ নেওয়া সোনালী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে। এরপর ব্যাংকগুলো প্রকল্পটির আওতায় ঋণ বিতরণের কার্যক্রম শুরু করবে।

প্রকল্পটির ঋণের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং কারা কিভাবে ঋণ পাবেন, এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশ

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী

September 20, 2026

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল বলে দাবি করেছেন সংস্কৃতিমন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা...

আরও পড়ুন
অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশ
বাংলাদেশ

অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশ

September 20, 2026

১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে পরিকল্পিতভাবে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মোবাইল ছিনিয়ে নেওয়ার...

আরও পড়ুন
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী
বাংলাদেশ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

September 19, 2026

দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

আরও পড়ুন