আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’
আন্তর্জাতিক

ইরানের ভয়ে তুরস্ক থেকে খাবারের ট্রাকে চড়ে পালান ট্রাম্প!

MATI PROTIDIN•August 11, 2026
শেয়ার করুন:

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। কথায় কথায় ইরানকে হুমকি, সামরিক শক্তির দাপট আর শত্রুদের উদ্দেশে একের পর এক কড়া বার্তা দেওয়াই তাঁর চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেই ট্রাম্পই নাকি এবার ইরানের হামলার ভয়ে বিমানে না উঠে লুকিয়েছিলেন খাবারের ট্রাকে।

শুনে থ্রিলার সিনেমার গল্প মনে হলেও আসলেই এমনটা ঘটেছিল ট্রাম্পের তুর্কি সফরে। যে প্রেসিডেন্টের জন্য রয়েছে বিশাল এয়ারফোর্স ওয়ান, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা আর চারপাশে নিরাপত্তার বিশাল বহর— সেই ট্রাম্পকেই তুরস্ক থেকে বের করার সময় ব্যবহার করা হলো বিমানবন্দরের ক্যাটারিং ট্রাক।

ঘটনাটি ঘটে গত মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায়। ন্যাটো সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প। ফেরার সময় ক্যামেরার সামনে ট্রাম্পকে দেখা গেল পুরোনো এয়ারফোর্স ওয়ানে উঠতে। সাংবাদিকরা দেখলেন, ট্রাম্প উঠেছেন। সবকিছু স্বাভাবিক। ব্যাস— গল্প শেষ! কিন্তু না!

আসল গল্প তখনও শুরু হয়নি। ট্রাম্প বিমানে ওঠার কয়েক মিনিট পরই শুরু হয় গোপন অপারেশন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে ওই বিমান থেকে গোপনে বের করে একটি বিমানবন্দরের ক্যাটারিং ট্রাকে তোলা হয়।

ট্রাকটি ট্রাম্পকে নিয়ে যায় সি-৩২এ মডেলের আরেকটি ছোট সামরিক বিমানের কাছে। সেখানেই উঠলেন ট্রাম্প। তারপর সেই ছোট সামরিক বিমানেই গোপনে ব্রিটেনের উদ্দেশে রওনা দেন তিনি। এদিকে সাংবাদিকরা? তাঁরা তখনও পুরোনো এয়ারফোর্স ওয়ানে। ভাবছেন— ‘প্রেসিডেন্ট তো আমাদের সঙ্গেই আছেন!’

কিন্তু বাস্তবে প্রেসিডেন্ট তখন অন্য বিমানে আকাশে। এমনকি কিছু হোয়াইট হাউস কর্মীর কাছেও ট্রাম্পের আসল অবস্থান গোপন রাখা হয়েছিল বলে প্রতিবেদনে এসেছে। আরও মজার বিষয় হলো, সাংবাদিকদের বিমানের জানালার শেড বন্ধ রাখতে বলা হয়েছিল। বাইরে কী হচ্ছে, সেটা যাতে সহজে দেখা না যায়। কিন্তু আসল টুইস্ট তখনও সাংবাদিকদের জানা নেই। কারণ ট্রাম্প তো সেই বিমানে ছিলেনই না!

এখন প্রশ্ন— এত বড় আয়োজন কেন? কারণ এটি কোনো সাধারণ নিরাপত্তা মহড়া ছিল না। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরান থেকে ট্রাম্পকে হত্যার একটি বিশ্বাসযোগ্য হুমকির আশঙ্কা থেকেই এই গোপন অপারেশন চালানো হয়েছিল। আর তাই প্রেসিডেন্ট গোপনে অন্য বিমানে ব্রিটেনে যান। এরপর পুরোনো এয়ারফোর্স ওয়ানও সেখানে পৌঁছায়। পরে ট্রাম্পকে আবার প্রকাশ্যেই দেখা যায়। বাইরে থেকে দেখে মনে হয়েছে— তিনি যেন সেই বিমানেই এসেছেন। অর্থাৎ পুরো পরিকল্পনার উদ্দেশ্য ছিল একটাই— ট্রাম্প আসলে কোথায় আছেন, সেটা যেন কেউ নিশ্চিতভাবে জানতে না পারে।

ঘটনাটা শুধু ‘ট্রাম্প খাবারের ট্রাকে উঠেছিলেন’— এমন মজার গল্প নয়। এর পেছনে রয়েছে অনেক বড় বাস্তবতা। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত যত তীব্র হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও তত গুরুত্ব পেয়েছে। আর সেই ঝুঁকি এড়াতে বিশ্বের অন্যতম সুরক্ষিত প্রেসিডেন্টকেও শেষ পর্যন্ত নিতে হয়েছে এমন এক কৌশল— যেটা অনেকের কাছেই একদম অবিশ্বাস্য।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন