আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
বাংলাদেশ

‘পৃথিবীর কোনো দেশে গণভোট ব্যর্থ হয়নি, বাংলাদেশেও ব্যর্থ হবে না’

MATI PROTIDINMay 5, 2026
শেয়ার করুন:

জাপানের নাগোয়া শহরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ইসলামিক মিশন জাপানের নাগোয়া শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন হবেই হবে, ইনশাআল্লাহ। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে গণভোট ব্যর্থ হয়েছে।

সুতরাং বাংলাদেশেও গণভোট ব্যর্থ হবে না। দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। এখন গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে দেশের প্রতিটি নাগরিককে অপমান করা।” বিরোধী দল হিসেবে সংসদে এবং সংসদের বাইরে গণভোটের রায় বাস্তবায়নে সব আন্দোলন-সংগ্রাম চলবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আপনারা আমাকে সংবর্ধনা দিয়ে আসলে বাংলাদেশকেই সম্মানিত করেছেন। প্রবাসে থেকেও আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আবার ৫ আগস্ট-পরবর্তী সময়ে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন।

এ জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জাপানের উদাহরণ টেনে তিনি বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। জাপানের আদলে একটি নৈতিক, শিক্ষিত এবং জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী রাষ্ট্র গড়তে তিনি কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, ‘শুধু জাপান নয়, বিশ্বের সব বন্ধুরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করে দেশকে এগিয়ে নিতে আমরা কাজ অব্যাহত রাখব। বাংলাদেশ একদিন একটি পরিপূর্ণ রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, যেদিন দেশে কোনো গুম-খুন থাকবে না, থাকবে না দারিদ্র্য কিংবা দুর্নীতি।

’ এ জন্য তিনি তরুণ সমাজকে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি ৩৯ জন প্রবাসীর মুক্তির বিষয়ে তিনি প্রবাসী মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে প্রবাসীদের অন্য দাবিদাওয়া নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন বিরোধীদলীয় নেতা।

দেশে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটে পণ্যের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জাতির এই দুর্ভোগ কমাতে সরকারকে সব ধরনের চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং আল্লাহর দ্বীন মেনে চলা অপরিহার্য। একটি সমাজে যত দিন আল্লাহর ভয় প্রতিষ্ঠিত না হবে, তত দিন দেশের গুম, খুন ও দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে না।

তিনি সবাইকে দেশের জন্য দোয়া করতে বলেন এবং বিরোধী দলের যেকোনো ভুল নির্দ্বিধায় ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। একটি কার্যকর সংসদীয় ব্যবস্থার জন্য বিরোধী দল হিসেবে যা যা করা দরকার, তার সব কিছুই তিনি করবেন বলে আশ্বস্ত করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, ৭০ শতাংশ জনগণ গণভোটের যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতেই হবে। প্রয়োজনে জান দেবেন, কিন্তু শহীদ ওসমান হাদিসহ হাজারো শহীদের জুলাইকে বৃথা যেতে দেবেন না। গণভোটের একটি দাঁড়ি-কমাও ছাড় দেওয়া হবে না। ক্ষমতাসীনরা যদি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে, তাহলে তাদেরও রাজপথে মোকাবেলা করা হবে।’ তিনি ঘোষণা করেন, হয় জন্মভূমি, নয়তো মৃত্যু। জুলাইয়ের মতো আবারও সব প্রবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ

মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী

June 17, 2026

মামলার কারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল...

আরও পড়ুন
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

June 17, 2026

শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুন)...

আরও পড়ুন
বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

June 17, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে...

আরও পড়ুন