আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
বাংলাদেশ

বাংলাদেশি কর্মী নিতে চায় থাইল্যান্ড

MATI PROTIDIN•August 12, 2026
শেয়ার করুন:

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে সম্ভাব্য ও কার্যকর পথ উন্মোচনে আলোচনা শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে থাইল্যান্ডের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যয়ের স্বচ্ছতা ও কর্মীদের সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, কর্মী নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তাকে বহন করতে হবে। স্থানীয় ভাষায় প্রমিত কর্মসংস্থান চুক্তি নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের কল্যাণ, ন্যায্য মজুরি, মানসম্মত আবাসন ও চিকিৎসা বীমার সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী মো. নুরুল হক থাইল্যান্ডকে সরকারি রিক্রুটিং এজেন্সি ‘বোয়েসেল’-এর মাধ্যমে দক্ষ কর্মী নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান যে থাইল্যান্ডে ‘ব্লু কলার’ (কায়িক শ্রম) কাজের পাশাপাশি ‘হোয়াইট কলার’ (পেশাদার) পদের জন্যও বাংলাদেশে উপযুক্ত ও দক্ষ জনশক্তি রয়েছে।

থাইল্যান্ডের শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, বর্তমানে থাইল্যান্ড কর্মী নিয়োগের জন্য চারটি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটি থেকে কর্মী নেওয়া বন্ধ থাকায় থাইল্যান্ডের নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষি খাতে তীব্র কর্মী সংকট দেখা দিয়েছে।

এই সংকট কাটাতে পঞ্চম দেশ হিসেবে তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।

থাই প্রতিনিধিদল বাংলাদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে—ভিসার মেয়াদ শেষের পর অবৈধভাবে অবস্থান, থাইল্যান্ডকে অন্য কোনো দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার এবং মানবপাচারের ঝুঁকি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাই প্রতিনিধিদলের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, চিহ্নিত বিষয়গুলোর দ্রুত সমাধান করে অচিরেই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা সম্ভব হবে।

বৈঠকে থাই প্রতিনিধিদলের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান চিনাচট সেনস্যাঙ্ক ও ওয়ার্কিং কমিটির সদস্য ড. পিরাসিথ কুনলার্তারিপন।

সম্পর্কিত সংবাদ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
বাংলাদেশ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

November 7, 2026

দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

আরও পড়ুন
জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
বাংলাদেশ

জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

November 7, 2026

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে লুট করা ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০)...

আরও পড়ুন
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
বাংলাদেশ

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা

November 7, 2026

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বাড়তি বেতন-ভাতা আজ শনিবার থেকেই কার্যকর বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

আরও পড়ুন