আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপিলন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
যুক্তরাজ্য

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে সিলেটের প্রবাসী নিহত

MATI PROTIDINAugust 19, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান নিয়ে লন্ডনে বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যুর খবর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করতেন মাছুম। এর মধ্যে বিভিন্ন সময় তিনি দেশে এসেছেন। বর্তমান তাঁর মরদেহ যুক্তরাজ্য পুলিশের হেফাজতে আছে।

বিষয়টি নিশ্চিত করে মাছুমের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেন। তার আগে স্থানীয় সময় রাত চারটার দিকে পুলিশ মারুফের বাসায় যায়। সেখানে মাছুমের পরিচয় ও বাসার ঠিকানা নিশ্চিত হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁর ছবি দেখতে চান। ছবি দেখানোর পর পুলিশ মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার তথ্য জানায়।

আমির আলী বলেন, ‘কেন আমার ছেলেকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।’ ঘটনার বিষয়ে যুক্তরাজ্য পুলিশের তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
সিলেট

সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

September 16, 2026

সিলেটে একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার...

আরও পড়ুন
সরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তার
বাংলাদেশ

সরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তার

September 16, 2026

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার...

আরও পড়ুন