আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন দি মারিয়ার

MATI PROTIDINAugust 21, 2026
শেয়ার করুন:

আন্তর্জাতিক ফুটবলকে ২০২৪ সালেই বিদায় জানিয়েছেন আনহেল দি মারিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পরেই। গত বছর ইউরোপ অধ্যায় চুকিয়ে ‘ঘরের ছেলে’ হয়ে ফেরেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে।

ক্যারিয়ারের শেষটা এখানেই রাঙাতে চান দি মারিয়া। সেই সময়টা এসেছে বলে মনে করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার। বুটজোড়া তুলে রাখার বিষয়ে নির্দিষ্ট করে কোনো কিছু না জানালেও ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগে করিন্থিয়ান্সের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এমনটিই জানান রোজারিও সেন্ট্রালের অধিনায়ক।
ম্যাচ শেষে ইএসপিএনকে দি মারিয়া বলেন, ‘এটা খুব কঠিন একটা মুহূর্ত, সত্যিই কঠিন এক সময়। কারণ আমার স্বপ্নটা অন্যরকম ছিল, ইচ্ছে ছিল আরও এগিয়ে যাওয়ার। কিন্তু ফুটবল খেলাটাই এমন।

এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে সামনে কী করতে চাই।’

করিন্থিয়ান্সের বিপক্ষে জিততে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন দি মারিয়া। ফক্স স্পোর্টসকে রিয়াল মাদ্রিদ-পিএসজির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ম্যাচটা তেমন হয়নি। আমরা অনেক লড়াই করেছি, কিন্তু যেসব সুযোগ পেয়েছিলাম সেগুলো গোলে পরিণত করতে পারিনি। প্রথম লেগেই আমরা পার্থক্য গড়তে পারতাম।

কিন্তু ফুটবল খেলাটাই এমন। এখন তারা একজন খেলোয়াড় কম নিয়েও আমাদের বিপক্ষে গোল করল… মাঝে মাঝে সবকিছু নিজের মনের মতো হয় না, আর আজ আমাদের সঙ্গে ঠিক সেটাই ঘটেছে।

ম্যাচের ৮০ মিনিটে ব্রেনো বিদনোর গোলে জয় পায় করিন্থিয়ান্স। অথচ, ৫৮ মিনিটে রানিয়েলে লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয়েছিল ব্রাজিলের ক্লাবটি। কিন্তু প্রতিপক্ষকে বাগে পেয়েও জিততে পারেনি রোজারিও সেন্ট্রাল।

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বাংলাদেশ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

September 17, 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে...

আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। বৃহস্পতিবার...

আরও পড়ুন