আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সিলেট

সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

MATI PROTIDIN•August 24, 2026
শেয়ার করুন:

সিলেটে নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক একটার দিকে নগরের শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় বসবাস করতেন তিনি। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে থাকেন।

মৃত শাহাব উদ্দিনের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, ‘রবিবার রাতে এলাকার এক ব্যক্তি এসে জানান বাবাকে কারা যেন আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখি। বাবার ঘাড়ে তিনটি কোপের আঘাত ছিল এবং শরীর রক্তে ভিজে গিয়েছিল।হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’

এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার ভেতর সপরিবারে খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

{“AIGC”:{“Label”:”1″,”ContentProducer”:”001191110108551385082Q00000″,”ProduceID”:”94791b82bb774a8592c9eb800e910dd3″,”ReservedCode1″:””,”ContentPropagator”:”001191110108551385082Q00000″,”PropagateID”:”94791b82bb774a8592c9eb800e910dd3″,”ReservedCode2″:””}}

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজনীতি

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

November 7, 2026

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে...

আরও পড়ুন
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন