আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’
সিলেট

সিলেটে অবস্থান করেও সিউকের উদ্বোধনে গেলেন না প্রবাসীকল্যাণমন্ত্রী

MATI PROTIDIN•August 26, 2026
শেয়ার করুন:

সিলেটে অবস্থান করেও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে যোগ দেননি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিশেষ অতিথি হিসেবে তাঁর নাম ছিল। এমনকি অনুষ্ঠানের আগের দিন প্রকাশিত তাঁর সফরসূচিতেও সিউকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।

তবে পরে সংশোধিত সফরসূচিতে সিউকের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে সিলেটের রাজনৈতিক ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিউকের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন। সুধী সমাবেশের ব্যানারেও বিশেষ অতিথি হিসেবে আরিফুল হক চৌধুরীর নাম ছিল।

জানা গেছে, রোববার বিকেলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর প্রকাশিত সফরসূচিতে সিউকের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা উল্লেখ ছিল। তাঁর একান্ত সচিব বিজন কুমার সিংহের সই করা ওই সূচি গণমাধ্যমেও পাঠানো হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ৯টা ৫ মিনিটে সংশোধিত সফরসূচি পাঠানো হয়। সেখানে সিউকের অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি বাদ দেওয়া হয়।

স্থানীয় বিএনপির একাধিক সূত্রের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি তালিকায় প্রবাসীকল্যাণমন্ত্রীকে যথাযথ মর্যাদা না দেওয়ার কারণেই তিনি অনুষ্ঠানে যোগ দেননি। এর মধ্য দিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর মধ্যকার পুরোনো রাজনৈতিক টানাপোড়েনও নতুন করে আলোচনায় এসেছে বলে মনে করছেন তারা।

তবে এমন ব্যাখ্যা নাকচ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, প্রবাসীকল্যাণমন্ত্রীকে যথাযথ প্রক্রিয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সিলেটে এসে সার্কিট হাউজে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন। অনুষ্ঠানে না আসার কারণ হিসেবে তিনি সুনামগঞ্জে যাওয়ার কথা জানিয়েছেন।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘মন্ত্রীমহোদয় সিলেটে এসে সার্কিট হাউজে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে দেখা করে গেছেন। যাওয়ার সময় আমাকে বলেছেন, তিনি সুনামগঞ্জে যাবেন। এ কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। আমি মনে করি, তাঁর অনুষ্ঠানে না আসার বিষয়টি স্বাভাবিক। এর পেছনে অন্য কোনো কারণ নেই।’

তিনি আরও জানান, আরেক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরেরও অনুষ্ঠানে আসার কথা ছিল। তবে রাষ্ট্রীয় একটি সম্মেলনে যোগ দিতে হওয়ায় তিনিও সিলেটে আসতে পারেননি। তিনি ফোন করে বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে, সোমবার গণমাধ্যমকে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে ঢাকায় তাঁর একটি জরুরি কর্মসূচি রয়েছে। সেটি শেষ করে সিলেটে আসবেন। এরপর সুনামগঞ্জে নিরাপদ অভিবাসনবিষয়ক একটি জরুরি মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সুনামগঞ্জে যেতে হবে বলেই সিউকের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না বলে জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘যেহেতু দূরের জেলা সুনামগঞ্জে যেতে হবে, তাই সিউকের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না। এটাই অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

তবে মন্ত্রীর সফরসূচিতে প্রথমে সিউকের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকা এবং পরে সংশোধিত সূচি থেকে তা বাদ পড়া, পাশাপাশি সিলেটে অবস্থান করেও অনুষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজনীতি

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

November 7, 2026

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে...

আরও পড়ুন
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন