আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
বাংলাদেশ

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু: সিইসি

MATI PROTIDINAugust 27, 2026
শেয়ার করুন:

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত। সেপ্টেম্বরের মধ্যেই তপশিল ঘোষণা হতে পারে। আর নভেম্বরের শেষদিক বা ডিসেম্বরে ভোট হতে পারে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে প্রেসব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। এর আগে, সিইসির নেতৃত্বে কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অবহিত করতে প্রেস ব্রিফিং করেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে সিইসি বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইসির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতি ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এবং কমিশনের স্বাধীন সত্তা বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। বিধিমালা ভেটিং হয়ে এসে গেছে। এখন শুধু গেজেট করা বাকি। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে এসে সচিবকে আমি বলেছি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেন।’

স্থানীয় নির্বাচনে তপশিল বিষয়ে সিইসি বলেন, ‘তারিখ চূড়ান্ত করার বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। যেমন- বন্যা হয়েছে, আমি কি করবো। এরপর দুর্গাপূজা, এর মধ্যেও নির্বাচন দিলে তো সমস্যা হয়ে যায়। এরপর পরীক্ষা আছে। এটা মন্ত্রণালয়ের সঙ্গে কথা অ্যাডজাস্ট করতে হবে।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বছরের মধ্যে স্থানীয় নির্বাচন শুরু করতে হবে। আবার উপনির্বাচনও করতে হবে ঠাকুরগাঁওয়ে। কাজেই আমরা হয়তো সেপ্টেম্বরে তপশিল দিয়ে কিছু কিছু নির্বাচন এই বছর করতে পারবো। বাকিগুলো আগামী বছর করতে হবে। আবার ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে।

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, গতবার ছয় ধাপে স্থানীয় নির্বাচন হয়েছে। প্রথম ধাপে ১ জুন ৩ শতাধিক ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে। আমরা সেভাবেই হয়তো চিন্তা করবো। পার্বত্য ও বন্যাপ্রবণ এলাকাগুলোতে শুষ্ক মওসুমে করতে হবে। শীতকাল হচ্ছে নির্বাচনের মৌসুম।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আয়োজনেও ইসি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, উপনির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই উপনির্বাচন ও স্থানীয় নির্বাচনের আইনশৃঙ্খলার বিষয়টি সমন্বয় করছেন। তিনি সমন্বয়ের মিটিংগুলোও শুরু করবেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়ে সিইসি বলেন, এক্ষেত্রে প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি চাকরিজীবী ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এটার জন্য নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাহেবকে যা যা দরকার করার জন্য বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী
বাংলাদেশ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

September 19, 2026

দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

আরও পড়ুন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

September 19, 2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সিসিটিভি...

আরও পড়ুন