আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুমাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবারইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুমাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবার
খেলাধুলা

লম্বা চুল ছেঁটে নতুন লুকে আর্লিং হালান্ড, ভাইরাল ছবি

MATI PROTIDINAugust 28, 2026
শেয়ার করুন:

লম্বা স্বর্ণালি চুলের জন্য আলাদা পরিচিতি ছিল আর্লিং হালান্ডের। সেই চেহারা এবার পুরোপুরি বদলে ফেলেছেন নরওয়ের এই তারকা ফুটবলার।

বিশ্বকাপের পর হঠাৎই চুল ছোট করে ফেলেছেন হালান্ড। নতুন লুকে তাকে দেখা গেছে মিলিটারি স্টাইলের বাজ কাটে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়। ২৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হেয়ারকাটের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

সেখানে দেখা যায়, কাঁধ ছোঁয়া লম্বা চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন এই ফুটবলার।
চুল কাটার আগে অবশ্য কিছুটা নার্ভাস ছিলেন হালান্ড। নতুন মৌসুম শুরুর আগে নিজেকে নতুনভাবে দেখতে চেয়েছিলেন তিনি।

হালান্ডের বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনও ছিলেন সেখানে।

নতুন চেহারা দেখে তার প্রতিক্রিয়া ছিল, ‘কিউট’। তবে হালান্ডের বন্ধু ও সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের প্রতিক্রিয়া ছিল আরো মজার। নতুন লুক দেখে তিনি প্রশ্ন করেন, ‘কী করেছ? কোনো বাজি হেরে গেছ?’

হালান্ডের নতুন চেহারা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ভক্তদের অনেকেই তার পুরনো লম্বা চুলের সঙ্গে নতুন লুকের তুলনা করছেন। নতুন মৌসুমে মাঠে হালান্ডের পারফরম্যান্সের পাশাপাশি তার নতুন চেহারাও যে আলোচনায় থাকবে, তা বলাই যায়।

সম্পর্কিত সংবাদ

দ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীত
খেলাধুলা

দ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীত

September 19, 2026

চিরাচরিত নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা দাঁড়িয়েছিলে লাইনে। অপেক্ষায় ছিলেন নিজ দেশের জাতীয় সংগীতে কণ্ঠ মেলানোর। কিন্তু...

আরও পড়ুন
সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!
খেলাধুলা

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!

September 17, 2026

ক্লাবের জন্য শিরোপা জয়ের আনন্দ। সতীর্থদের সঙ্গে উদযাপন, হাতে ট্রফি- সবকিছুই ছিল উৎসবমুখর। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

September 17, 2026

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস)...

আরও পড়ুন