আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
আন্তর্জাতিক

দিল্লিতে আ. লীগ নেতাদের আয়োজিত সেমিনারে পুলিশে বাধা!

MATI PROTIDINAugust 30, 2026
শেয়ার করুন:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতা ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত হতে যাওয়া একটি অনুষ্ঠান বাতিল করেছে ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি)। দিল্লি পুলিশ অনুষ্ঠানটির অনুমতি দেয়নি বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) এফসিসির আয়োজনে ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু এ পার্টনারশিপ’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছিল।

এফসিসির প্রকাশিত আমন্ত্রণপত্র অনুযায়ী, ১০ সদস্যের প্যানেলে ছিলেন চেক রাজনীতিক ওন্দ্রেজ দোস্তাল, জার্মান কূটনীতিক পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী নুরান নবী, বাংলাদেশি আইনবিদ সালিম মাহমুদ, নেপালের শিশু অধিকারকর্মী সুন্দর ঘিমিরে, রোহিঙ্গা অধিকারকর্মী রবি আলম, এফসিসি-আইএপিসির চেয়ারম্যান ভেঙ্কট নারায়ণ, সাবেক কূটনীতিক ভীণা সিক্রি, ইউনাইটেড ডিপ্লোম্যাটিক কাউন্সিলের প্রেসিডেন্ট আসিফ ইকবাল এবং হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের মহাসচিব গোলাম জিলানি।

এফসিসির এক সদস্য দ্য প্রিন্টকে জানান, অনুষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা করতে শুক্রবার সন্ধ্যায় ক্লাবের একজন সদস্য তিলক মার্গ থানায় যান। সেখানে পুলিশ কর্মকর্তাকে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য দেওয়ার পর তাদের জানানো হয়, দিল্লি পুলিশ অনুষ্ঠানটির অনুমতি দেবে না।

এরপর এফসিসি সদস্যদের জানিয়ে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। ক্লাবের ব্যবস্থাপক এক বিবৃতিতে বলেন, ‘দিল্লি পুলিশ ২৯ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠেয় ইউরোপ অ্যান্ড এশিয়া কর্মসূচি আয়োজন থেকে এফসিসিকে বিরত রেখেছে। এই আকস্মিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

এফসিসির প্রেসিডেন্ট ওয়ায়েল আওয়াদ বলেন, অনুষ্ঠানটির বিষয় ছিল অংশীদারত্ব ও উন্নয়ন। তার মতে, এটি ছিল একটি বুদ্ধিবৃত্তিক আলোচনা। কেন দিল্লি পুলিশ অনুমতি দেয়নি, তা তিনি নিশ্চিত নন।

তবে দিল্লি পুলিশের নিউ দিল্লি জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) সচিন শর্মা এ ধরনের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, প্যানেল আয়োজনের জন্য এফসিসির পুলিশের অনুমতি প্রয়োজন নেই এবং তাদের কর্মসূচিতে পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি।

অন্যদিকে, একটি নথিতে অনুষ্ঠানের জন্য ‘অনুমতি দেওয়া হচ্ছে না’ বলে পুলিশের বক্তব্য পাওয়া গেছে। তিলক মার্গ থানার সিলযুক্ত ওই নথিতে লেখা রয়েছে, ‘তথ্য অনুযায়ী কিছু বিতর্কের কারণে এই কর্মসূচি অনুমোদিত নয়।’

দিল্লি পুলিশের কাছে পাঠানো এফসিসির চিঠিতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ করা হয়েছিল। চিঠিতে বলা হয়, ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এফসিসিতে হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনার কাম সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

September 17, 2026

ভারতে সাম্প্রতিক অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর বেশ কয়েকজন বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য...

আরও পড়ুন
ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ
আন্তর্জাতিক

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

September 17, 2026

ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় হিন্দুদের প্রতিমা বিসর্জনের মিছিল থেকে মসজিদ ও মাদরাসায় পাথর নিক্ষেপ করা হয়েছে। বুধবার...

আরও পড়ুন
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
বাংলাদেশ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি

September 16, 2026

আয়োজকদের স্বেচ্ছাচারিতা ও অবমূল্যায়নের কারণে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে...

আরও পড়ুন