আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
খেলাধুলা

লেস্টারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা

MATI PROTIDINAugust 31, 2026
শেয়ার করুন:

দীর্ঘ ২১ বছরের শৈশবের ঠিকানা লেস্টার সিটিকে চিরতরে বিদায় জানিয়ে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার শেষ মুহূর্তে সোমবার (৩১ আগস্ট) এক বছরের প্রাথমিক চুক্তিতে এই ২৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ‘দ্য ব্লেডস’ খ্যাত শেফিল্ড।

২০০৫ সালে মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে পা রাখেন হামজা চৌধুরী। এরপর ক্লাবটির সিনিয়র দলের হয়ে ১৬৫টি ম্যাচ খেলেন তিনি। এই দীর্ঘ পথচলায় ২০২১ সালে চেলসিকে হারিয়ে লেস্টারের ঐতিহাসিক এফএ কাপ জয় এবং ২০২৪ সালে ইএফএল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এর আগে ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ১৬টি (সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টি) ম্যাচ খেলেছিলেন হামজা এবং দলকে প্লে-অফ ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন। শেফিল্ডের বর্তমান কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে এটি তার তৃতীয় দফায় খেলা। দলীয় বেশ কিছু ইনজুরি ও রাইট-ব্যাক পজিশনে অভিজ্ঞতার প্রয়োজন থেকেই ওয়াইল্ডার তাকে নতুন করে স্থায়ীভাবে ফিরিয়ে আনেন।

পুরোনো শিষ্যকে ফেরাতে পেরে উচ্ছ্বসিত শেফিল্ড কোচ বলেন, ‘কারডিফ ম্যাচের পরই আমি দল জোরদার করার কথা বলেছিলাম। বেশ কিছু চোট সমস্যা থাকায় রাইট ব্যাক পজিশনে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো জরুরি ছিল। আমরা সবাই জানি হামজা এই ভূমিকা কতটা চমৎকারভাবে পালন করতে পারেন। প্রথমবার এসে সে যেমন শারীরিক শক্তি ও তেজ দেখিয়েছিল, সমর্থকরা তা খুব পছন্দ করেছিলেন।’

কোচ ওয়াইল্ডার আরও যোগ করেন, ‘লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা আছে হামজার। এই পর্যায়ে কীভাবে সফল হতে হয়, তা তার খুব ভালো জানা আছে।’

পুরোনো আঙিনায় ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত হামজা নিজেও। তিনি বলেন, ‘লেস্টারে আমি ২০ বছর কাটিয়েছি, ফলে এই ক্লাব ছাড়া আমার ও পরিবারের জন্য বড় এক পরিবর্তন। তবে নতুন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। শেফিল্ডের দিনগুলো আমি খুব উপভোগ করেছি, কোচের সঙ্গেও সব সময় যোগাযোগ ছিল। তাঁর অধীনে খেলতে আমি সব সময়ই পছন্দ করি।’

ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার পর ২০২৫ সালে আন্তর্জাতিক ফুটবলে নিজের মাতৃভূমি বাংলাদেশকে বেছে নেন হামজা। ২০২৫ সালের মার্চে ভারতের বিরুদ্ধে লাল-সবুজ জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচে ৪টি গোল করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

সম্পর্কিত সংবাদ

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!
খেলাধুলা

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!

September 17, 2026

ক্লাবের জন্য শিরোপা জয়ের আনন্দ। সতীর্থদের সঙ্গে উদযাপন, হাতে ট্রফি- সবকিছুই ছিল উৎসবমুখর। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

September 17, 2026

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস)...

আরও পড়ুন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন