আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

MATI PROTIDINSeptember 9, 2026
শেয়ার করুন:

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। এর মধ্যে ৫ হাজার নেবে কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক। বুধবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃ‌ত্বে এক‌টি প্রতি‌নি‌ধি দল সাক্ষাৎ করে। সেখানে এ বিষয়ে আলোচনা হয়।

পরে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হয়েছে। তাদের একটা প্রতি‌নি‌ধি দল এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের একটা প্রতি‌নি‌ধি দল আগামী মাসে আসবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে। তারপর এগুলো চূড়ান্ত হবে।

ওমানের ভিসা খোলার বিষয়ে সরকার কূট‌নৈ‌তিকভাবে চেষ্টা করছে জা‌নিয়ে শামা ওবায়েদ বলেন, ওমানের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এটা হয়েছে। আমরা চেষ্টা কর‌ছি কূটনৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে ওমানে যেন বাংলাদে‌শিরা রেগুলার যেতে পারে।

তি‌নি ব‌লেন, আমরা দক্ষ অভিবাসনের ওপর জোর দিচ্ছি, এটা আমরা ওমান সরকারকে তুলে ধরেছি। আমরা চাচ্ছি যে আরও বেশি করে দক্ষ মানুষ যেন এখান থেকে যেতে পারে এবং বাংলাদেশের মানুষ ওখানে গিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। সে জায়গাটিতে তারাও আগ্রহী এবং সে ব্যাপারে আমরা দুই দেশ কাজ কর‌ছি।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ওমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বাংলাদেশ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

September 17, 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে...

আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। বৃহস্পতিবার...

আরও পড়ুন