সিলেট সফরে আসছেন প্রেসিডেন্ট: সফর ঘিরে মাজারে প্রস্তুতি
আসছে ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে হযরত শাহজালাল (রাহ.) ও হযরত শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।
এছাড়া সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে প্রেসিডেন্টকে প্রদান করা হবে এক নাগরিক সংবর্ধনা। রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে হযরত শাহজালাল (রাহ.) দরগাহ শরিফ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দরগাহ শরিফ পরিদর্শন করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে দরগাহ এলাকায় সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক। রাষ্ট্রপতির মাজার জিয়ারত নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দরগাহ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।



