আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
সিলেট

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ২

MATI PROTIDINSeptember 12, 2026
শেয়ার করুন:

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামকৃত ভারতীয় জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা হেলাল মহালদারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জিরার ট্রাকসহ তাদের আটক করে।

‎আটক হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী খোর্শেদ মিয়ার ছেলে এবং তার সহযোগী বিলাল মিয়া পার্শ্ববর্তী মামদনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সরকারিভাবে নিলাম থেকে ক্রয়কৃত ১৭১ বস্তা জিরা ঢাকা- সিলেট মহাসড়ক দিয়ে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় হেলাল মহালদারের পিতার মালিকানাধীন নিরাপদ পেট্রোল পাম্পের পিছনে নিয়ে আটকে রাখা হয়। পরে জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। পরবর্তীতে জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় বিষয়টি অবগত করেন।

‎এ প্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার টহল পুলিশকে অবগত করেন। পরে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহলদার ও তার সহযোগী বেলাল মিয়াকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকদের দেওয়া তথ্যমতে ভুগলী এলাকা থেকে ছিনতাইকৃত (ঢাকা মেট্রো-ড ১১-৮৩৪৭) ট্রাকটি জিরাসহ উদ্ধার করা হয়।

‎এ বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ
সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ

September 17, 2026

জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ বলেছেন, সরকারের সদিচ্ছায় এবং এ প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন,...

আরও পড়ুন
হবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
সিলেট

হবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের

September 17, 2026

হবিগঞ্জের মাধবপুরে একটি কারখানার স্পিনিং সাইডে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
‘ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায়’ সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
সিলেট

‘ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায়’ সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি

September 17, 2026

বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র লোডশেডিং ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ স্থানীয় স্থায়ী ব্যবসায়ীদের জন্য...

আরও পড়ুন