আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
বাংলাদেশ

রাজধানী থেকে এক দিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার

MATI PROTIDIN•September 14, 2026
শেয়ার করুন:

রাজধানীর পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্ন এলাকায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

একই দিন মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৫০) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি তাকে সকালে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি।

এ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অসুস্থ অবস্থায় এক নারীকে (৩০) পড়ে থাকতে দেখে হাসপাতালের কর্মীরা সকালে উদ্ধার করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ব আলী।

এ ছাড়া শাহবাগ থানার আওতাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শাহবাগ থানার এসআই বিজয় মণ্ডল লাশটি উদ্ধার করেন। পরে বিকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। তারও পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিও ভবঘুরে প্রকৃতির ছিলেন।

এ ছাড়া কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। থানার এসআই প্রাণেশ্বর দাস বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। স্থানীয় লোকজন তাকে চিনতেন, তবে তার পরিচয় জানতেন না। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
বাংলাদেশ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

November 7, 2026

দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

আরও পড়ুন
জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
বাংলাদেশ

জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

November 7, 2026

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে লুট করা ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০)...

আরও পড়ুন
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
বাংলাদেশ

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা

November 7, 2026

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বাড়তি বেতন-ভাতা আজ শনিবার থেকেই কার্যকর বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

আরও পড়ুন