আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
সিলেট

আগামীকাল প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

MATI PROTIDINSeptember 14, 2026
শেয়ার করুন:

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী এই সফরে তিনি দুই ওলির মাজার জিয়ারত ছাড়াও একাধিক রাষ্ট্রীয় ও নাগরিক কর্মসূচিতে অংশ নেবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে আকাশপথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সার্কিট হাউসে যাবেন। এরপর দুপুরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে রাতেই ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেটজুড়ে বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাজার প্রাঙ্গণের চলমান সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, নগরীর উন্নয়নকাজের অংশ হিসেবে রাষ্ট্রপতির সফর উপলক্ষে সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজও সম্পন্ন হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির নিরাপত্তায় পুরো নগরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ
সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ

September 17, 2026

জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ বলেছেন, সরকারের সদিচ্ছায় এবং এ প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন,...

আরও পড়ুন