আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদেযুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়িপুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীজ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লসমালোচনার মুখে উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীকারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদেযুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়িপুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীজ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লসমালোচনার মুখে উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীকারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
সিলেট

রাষ্ট্রপতিকে একনজর দেখতে সড়কের পাশে মানুষের ভিড়

MATI PROTIDINSeptember 15, 2026
শেয়ার করুন:

সড়কের পাশে দাঁড়িয়ে আছেন নানা বয়সী মানুষ। কেউ ফুটপাতে, কেউ দোকানের সামনে, কেউ আবার পরিবারের সদস্যদের নিয়ে। কারও হাতে মোবাইল ফোন। গাড়িবহর দেখা গেলেই ছবি তুলবেন, ভিডিও করবেন। অপেক্ষা একটাই, রাষ্ট্রপতিকে একনজর দেখা।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর যাবে, সেই অপেক্ষায় মঙ্গলবার সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে মানুষের এমন উপস্থিতি দেখা যায়। রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেটে আসা মির্জা ফখরুলকে একনজর দেখতেই তাদের এই অপেক্ষা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে মোটরকেডযোগে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে নগরের বিভিন্ন সড়কের পাশে অপেক্ষায় থাকা মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।

গাড়িবহর আসার নির্ধারিত সময়ের আগেই নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে অবস্থান নেন অনেকে। কেউ ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন, কেউ সড়কের পাশে নিরাপদ দূরত্বে। গাড়িবহর কাছে আসতেই মোবাইল ফোন উঁচিয়ে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায় তরুণদের।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে সার্কিট হাউস থেকে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির গাড়িবহর দেখতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনসুর আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতিকে কাছ থেকে দেখার সুযোগ সব সময় আসে না। তাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তিনি সিলেটে এসেছেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। সিলেটের মানুষের দীর্ঘদিনের নানা সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তিনি দেখবেন এবং গুরুত্ব দেবেন, এটাই আমাদের আশা।’

রাষ্ট্রপতির সফর ঘিরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট সফরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সার্কিট হাউসে ফিরে সাময়িক বিশ্রাম শেষে বিকেলে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। রাতে তাঁর বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন