আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরুপবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু
বাংলাদেশ

নির্বাচন কমিশনের সম্ভাব্য সূচি চূড়ান্ত কিছু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

MATI PROTIDINSeptember 15, 2026
শেয়ার করুন:

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশন যে সম্ভাব্য সূচি দিয়েছে, তা চূড়ান্ত কিছু নয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী সরকারের সঙ্গে সার্বিক আলাপ-আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে উদ্ভূত যানজট রোধ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, সাংবিধানিকভাবে ইসির দুটি দায়িত্ব—রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ নির্বাচন করা। স্থানীয় সরকার আইন অনুসারে স্থানীয় সরকারগুলোর নির্বাচন হবে।

এ আইনে এমন কিছু নেই, যেখানে বলা আছে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ব্যতিরেকে করতে পারে; এটি সমন্বয়ের ব্যাপার।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সম্ভাব্য সূচি দিয়েছে, এটা হয়তো মিডিয়াতে একটু অন্যভাবে এসেছে। সম্ভাব্য তারিখ ফাইনাল কিছু না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ১৭ সেপ্টেম্বর আন্ত মন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা থাকবেন।

সে সভার সিদ্ধান্তের আলোকে ভবিষ্যতে নির্বাচনের তফসিল সাজাবে ইসি। সে পর্যন্ত তো আমরা অপেক্ষা করি।

রাজধানীতে চলমান মেগা প্রকল্পের কাজের সমন্বয় নিয়ে তিনি বলেন, সব উন্নয়ন কাজ যেন সমন্বিত হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং হয়েছে। যেন এক সংস্থা খোঁড়াখুঁড়ির পর আরেক সংস্থা খোঁড়াখুঁড়ি না করে। নগরবাসীর ভোগান্তি যেন না হয়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার
বাংলাদেশ

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার

September 15, 2026

দিনাজপুরের বোচাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ২৮ বস্তা সার উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার...

আরও পড়ুন
রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট মহানগর বিএনপি
বাংলাদেশ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট মহানগর বিএনপি

September 15, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার (১৫...

আরও পড়ুন