আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
সিলেট

তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু

MATI PROTIDINSeptember 15, 2026
শেয়ার করুন:

তিন বছর পর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর থেকে নগরের শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’।

মেলায় সিলেটের নারী উদ্যোক্তাসহ দেশের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন। মেলার মাঠের ভিত্তি-প্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।

তিনি জানান, সিলেট অঞ্চলে বিগত তিন বছরে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

আগামী ১০ অক্টোবর উদ্বোধনের দিন থেকে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলা চলবে। মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন।

এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে, মনে করেন তিনি। তিনি আরও বলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সংগঠন। মেলা আয়োজনের জন্য সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর প্রয়োজনীয় অনুমতি রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে মেলা চলা সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার অনুমোদন দিয়েছে।

মেলার মাঠ ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেছেন, উদ্বোধনের পূর্বপ্রস্তুতি হিসেবে মাঠ সাজানো, লাইটিং, মেলার গেইট, অফিসসহ বিভিন্ন অবকাঠামোগত কাজের জন্য সিলেট সদর উপজেলার অনুমোদন রয়েছে। এসব কাজে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সার্বিক সহযোগিতা করবে সিলভেন্ট প্ল্যানার্স।

এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যরা শাহী ঈদগাহ মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাণিজ্য মেলায় প্রায় ১৫০টি স্টলে দেশীয় বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

আয়োজকরা জানান, সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরিই এ মেলার অন্যতম উদ্দেশ্য। মাসব্যাপী এ আয়োজনে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিও রাখা হবে।

মেলায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সিলেটের সংসদ সদস্যদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা। মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে।

আয়োজকরা আশা করছেন, মাসব্যাপী এ বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন। একইসঙ্গে সিলেটের ব্যবসা-বাণিজ্যে মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ
সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ

September 17, 2026

জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ বলেছেন, সরকারের সদিচ্ছায় এবং এ প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন,...

আরও পড়ুন
হবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
সিলেট

হবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের

September 17, 2026

হবিগঞ্জের মাধবপুরে একটি কারখানার স্পিনিং সাইডে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
‘ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায়’ সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
সিলেট

‘ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায়’ সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি

September 17, 2026

বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র লোডশেডিং ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ স্থানীয় স্থায়ী ব্যবসায়ীদের জন্য...

আরও পড়ুন