আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
আন্তর্জাতিক

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

MATI PROTIDIN•September 17, 2026
শেয়ার করুন:

ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় হিন্দুদের প্রতিমা বিসর্জনের মিছিল থেকে মসজিদ ও মাদরাসায় পাথর নিক্ষেপ করা হয়েছে।

বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে, এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশে করা অভিযোগ অনুযায়ী, তালান্দ এলাকা থেকে শুরু হওয়া হিন্দুদের গণেশ বিসর্জনের একটি মিছিল স্থানীয় গুলমি রেলওয়ে স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।

মিছিলটি গুলমি রেলসেতু পার হয়ে রেলস্টেশনের দিকে যাওয়ার সময় ইসমাইল সুন্নি জামিয়া মসজিদ ও তাজুস-সুন্না আরবি মাদরাসায় পাথর ছোড়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এসময় ভবনের নিচতলায় অবস্থিত মসজিদ ও মাদরাসায় পাথর নিক্ষেপের ঘটনায় দুটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দা আবদুল আলিম ভাটকাল টাউন থানায় অভিযোগ দায়ের করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয় মুসলিমদের একটি দল থানার সামনে জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দেন। প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়।

ঘটনার খবর পেয়ে উত্তর কন্নড়ের পুলিশ সুপার দীপন এমএন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন, জড়িতদের শনাক্ত করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে পুলিশের আশ্বাসে থানার সামনে জড়ো হওয়া লোকজন সরে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পরীক্ষা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাটকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা যাতে আর না ছড়ায়, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন