আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ

MATI PROTIDIN•September 17, 2026
শেয়ার করুন:

জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ বলেছেন, সরকারের সদিচ্ছায় এবং এ প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে বিশ্ববিদ্যালয়টি আলোর মুখ দেখতে শুরু করেছে। বর্তমান উপাচার্যের কাছে আমাদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব আমরা যেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যেতে পারি। প্রধানমন্ত্রীকে বিষয়টি বলার সুযোগ আমাদের আছে। এ সুযোগকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা সমাধান করতে চাই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে এসব কথা বলেন হুইপ আলহাজ মো. জি কে গউছ।

হুইপ জি কে গউছ বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি একটি আনন্দের এবং আবেগের দিন। ওরিয়েন্টেশনের মাধ্যমে তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। আমরা আশা রাখি, আপনাদের ভবিষ্যৎ যদি সুন্দর হয়, আপনারা দেশের সম্পদ হবেন। পরিবারের সম্পদ হবেন। এ দেশের কৃষিকে সমৃদ্ধ করে আপনারা দেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে দেবেন। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ- এ কথা মনে রাখবেন। আমি আশা করি, দেশের সার্বিক উন্নয়নে এ কৃষি বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, আমি কথা দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেব। গত সাত দিন আগে আমি আমার কথা রেখেছি। এসব বই আমাদের সন্তানদের কাজে লাগবে।

প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম ও প্রভাষক সাদিয়া তাসনিমের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন সিন্ডিকেট সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও ক্রপ প্রোডাকশন বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রভাষক তৌকির আহামেদ, অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) প্রভাষক ডা. জাকিয়া সুলতানা কলি, অস্থায়ী ছাত্র হলের সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) প্রভাষক মো. হাবিবুল্লাহ সিদ্দিকী প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজনীতি

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

November 7, 2026

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে...

আরও পড়ুন
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন