আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সংস্কৃতি

বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজ

MATI PROTIDIN•September 19, 2026
শেয়ার করুন:

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। যাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭ টি সিনেমা উপহার দেয়া প্রয়াত এই ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ (১৯ সেপ্টেম্ব)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই ‘স্বপ্নের নায়ক’।

মাত্র ২৫ বছর বয়সে জীবন থেমে গেলেও প্রায় তিন দশক পরও দর্শকের হৃদয়ে তার জায়গা আগের মতোই অটুট। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুর পর কেটে গেছে প্রায় তিন দশক। এ

র মধ্যে চলচ্চিত্রে এসেছে নানা পরিবর্তন, পর্দায় এসেছেন অনেক নতুন নায়ক। কিন্তু সালমান শাহর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে তার প্রতি দর্শকের ভালোবাসা আরও গভীর হয়েছে।

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক।

শুধু অভিনয় নয়, সালমান শাহর পোশাক, চুলের ধরন, কথা বলার ভঙ্গি ও ব্যক্তিত্বও সে সময়ের তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। পরবর্তী সময়ে চলচ্চিত্রে নায়ক হতে আসা অনেকেই তাকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তার অভিনীত সিনেমা ও চরিত্রগুলোও এখনো দর্শকের কাছে সমানভাবে পরিচিত।

সালমান শাহকে শুধু একজন জনপ্রিয় নায়ক হিসেবে দেখলে তার প্রভাবের পুরোটা বোঝা যায় না। বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি আজও এক আবেগের নাম। তার অকালপ্রয়াণ ভক্তদের মনে গভীর শূন্যতা তৈরি করেছিল।

অল্প সময়ের অভিনয়জীবনেই সালমান শাহ এমন ছাপ রেখে গেছেন, যা সময়ের সঙ্গে মুছে যায়নি। জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী ছাড়াও সারা বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন ভক্ত-অনুরাগীরা।

নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত এই নায়ক চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। সেখানেও তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ছোট্ট জীবনে কয়েক বছরের অভিনয়যাত্রা হলেও সালমান শাহ যে ভালোবাসা অর্জন করেছিলেন, তা প্রজন্ম পেরিয়ে আজও বহমান।

সময়ের সঙ্গে চলচ্চিত্রের পর্দায় অনেক নতুন মুখ এলেও ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ আজও তার জায়গায় অনন্য। জন্মদিনে প্রিয় এই নায়ককে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন তার অগুনতি ভক্ত-অনুরাগী।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সংস্কৃতি

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

November 7, 2026

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা...

আরও পড়ুন
পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি
সংস্কৃতি

পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

November 5, 2026

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।...

আরও পড়ুন
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?
সংস্কৃতি

কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?

November 4, 2026

পর্দায় তার শান্ত স্বভাব, দায়িত্বশীলতা আর ভালোবাসার প্রকাশে মুগ্ধ দর্শক। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও...

আরও পড়ুন