আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীজ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লসমালোচনার মুখে উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীকারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকীযুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তারপুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীজ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লসমালোচনার মুখে উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীকারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকীযুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার
বাংলাদেশ

কারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

MATI PROTIDINSeptember 20, 2026
শেয়ার করুন:

ঢাকার ধামরাইয়ে ইজিবাইকের ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকার ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।

আজ রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের রুমে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি চোরচক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা ওই কর্মকর্তার ঘরের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে চোরেরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে গলায় ছুড়ি ধরে তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে যায়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
বাংলাদেশ

পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

September 20, 2026

জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ...

আরও পড়ুন
সমালোচনার মুখে উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
বাংলাদেশ

সমালোচনার মুখে উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

September 20, 2026

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বইটি বিতর্কের পর ফেরত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।...

আরও পড়ুন