আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদে

MATI PROTIDIN•September 20, 2026
শেয়ার করুন:

 

যুক্তরাজ্যের ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত বাংলা কমিউনিটি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভা করেছে আয়োজক সংগঠন সংঘ সমিতি। গত রোববার ওয়ালসলের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় সাংবাদিক, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সংঘ সমিতির অন্যতম সদস্য নজরুল ইসলামের পরিচালনায় সভায় মিডল্যান্ডসের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী, স্পন্সর প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন। তাঁরা বাংলা কমিউনিটি ডে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানটি সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের কমিউনিটি আয়োজন বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন সুযোগ তৈরি করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশকে আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠান সফল করতে সংবাদ প্রচার ও সহযোগিতার জন্য সাংবাদিকদের এবং আর্থিক ও অন্যান্য সহায়তার জন্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ‘থ্যাংক ইউ’ স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলা কমিউনিটি ডে সফল করতে মাঠপর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবীদেরও সম্মাননা দেওয়া হয়।

সভায় বাংলা কমিউনিটি ডে উপলক্ষে সংগ্রহ করা অর্থের একটি অংশ স্থানীয় তিনটি মসজিদের জন্য হস্তান্তর করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

 

 

সংঘ সমিতির পক্ষ থেকে বলা হয়, কমিউনিটি ডে শুধু সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে সামাজিক সহযোগিতা ও কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোরও চেষ্টা করা হয়েছে।

আয়োজকেরা বাংলা কমিউনিটি ডে সফল করতে সহযোগিতা করা সাংবাদিক, স্পন্সর, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও ওয়ালসলের বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তাঁরা।

সম্পর্কিত সংবাদ

পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি
সংস্কৃতি

পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

November 5, 2026

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।...

আরও পড়ুন
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?
সংস্কৃতি

কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?

November 4, 2026

পর্দায় তার শান্ত স্বভাব, দায়িত্বশীলতা আর ভালোবাসার প্রকাশে মুগ্ধ দর্শক। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও...

আরও পড়ুন
এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন