আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জনলোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
সংস্কৃতি

ইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমক

MATI PROTIDINSeptember 21, 2026
শেয়ার করুন:

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা নকশিকাঁথার জামালপুরে। লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, সমৃদ্ধ পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথা দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে অনেক বছর দেশের নানা প্রান্তে গিয়ে ধারণ করা হচ্ছে ‘ইত্যাদি’র পর্বগুলো।

তারই ধারাবাহিকতায় এবারের পর্বটি নির্মাণ করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ‘লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে’।

আয়োজকরা জানান, এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। দ্বিতীয়টি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত; যেটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। এ গানের নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা।

এর পাশাপাশি ‘ইত্যাদি’র এ পর্বে নিয়মিত আয়োজনসহ থাকছে বেশকিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম ‘সুঝৌ’ সিটির চিত্রায়ণ।

এবারের পর্বে আরও আছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ, সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ। যেখানে অভিনয় করেছেন– সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদার, সাবরিনা নিসাসহ অনেকে।

সম্পর্কিত সংবাদ

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদে
আন্তর্জাতিক

ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে সাংবাদিক স্পন্সরসহ সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতি।সংগ্রহীত অর্থ গেল তিন মসজিদে

September 20, 2026

  যুক্তরাজ্যের ওয়ালসলে প্রথমবারের মতো আয়োজিত বাংলা কমিউনিটি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সভা করেছে...

আরও পড়ুন
বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজ
সংস্কৃতি

বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজ

September 19, 2026

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ। যাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭...

আরও পড়ুন
ফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোর
সংস্কৃতি

ফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোর

September 17, 2026

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন গায়ক ও র‍্যাপার...

আরও পড়ুন