আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটকনিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহসিলেটে টিলা কাটায় ২১ জনের বিরুদ্ধে মামলাজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিবসিলেট মহানগরসহ ৭ জেলার যুবদলের কমিটি ঘোষণাহবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটকনিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহসিলেটে টিলা কাটায় ২১ জনের বিরুদ্ধে মামলাজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিবসিলেট মহানগরসহ ৭ জেলার যুবদলের কমিটি ঘোষণা
বাংলাদেশ

সিলেট মহানগরসহ ৭ জেলার যুবদলের কমিটি ঘোষণা

MATI PROTIDINSeptember 21, 2026
শেয়ার করুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, সিলেট জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন। সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ। মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব পদ পেয়েছেন।

খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনি সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিন সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পেয়েছেন জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।

ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যরা সদস্য হলো- সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে হাফিজুর রহমান মুকুল সভাপতি এবং শফিকুল আলম বাবু সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।

শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎ সভাপতি এবং নজরুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি ও মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠিত হয়েছে।

শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মো. আতহারুল ইসলাম আতাকে সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদ পেয়েছেন মবিনুজ্জামান মিল্টন, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক
বাংলাদেশ

হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

September 21, 2026

হবিগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার...

আরও পড়ুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

September 21, 2026

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা। সোমবার (২১...

আরও পড়ুন