আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী

MATI PROTIDINMay 7, 2026
শেয়ার করুন:

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু প্রতিনিধিত্বের এক তাৎপর্যপূর্ণ চিত্র ফুটে উঠেছে। নির্বাচনে জয়ী ২৯৪ জন বিধায়কের মধ্যে মোট ৪২ জন মুসলিম প্রার্থী বিধানসভায় জায়গা করে নিয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রধান বিরোধী দল বিজেপি এবারের নির্বাচনে কোনো মুসলিম প্রার্থীকে টিকিট দেয়নি, ফলে দলটির পক্ষ থেকে কোনো মুসলিম বিধায়কও নির্বাচিত হননি।

তৃণমূল কংগ্রেস এবার মোট ৪৭ জন মুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল, যাদের মধ্যে ৩১ জনই বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, জাতীয় কংগ্রেস ৭০ জন মুসলিম প্রার্থী দাঁড় করালেও জয়লাভ করেছেন মাত্র দুইজন। বামফ্রন্ট ২৯ জন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ২৪ জন মুসলিম প্রার্থী দিয়েছিল। এছাড়া তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টি ৯০ জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছিল।

গুরুত্বপূর্ণ জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার আমডাঙায় ফুরফুরা শরীফের পরিবারের সদস্য মোহাম্মদ সিদ্দিকী। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কলকাতা পোর্ট এলাকা থেকে ফিরহাদ হাকিম এবং কসবা থেকে আহমেদ জাভেদ খান জয়ী হয়েছেন। এছাড়া কালিয়াগঞ্জের আলিফা আহমেদ, মোথাবাড়ির নজরুল ইসলাম, মগরাহাটের শামীম আহমেদ, লালগোলার আব্দুল আজিজ, জলঙ্গির বাবর আলী এবং হরিহরপাড়ার নিয়ামত শেখ তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধানসভায় যাচ্ছেন।

অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় কংগ্রেসের হয়ে রানীনগর থেকে জুলফিকার আলী এবং ফারাক্কা থেকে মোহতাব শেখ জয়ী হয়েছেন। দীর্ঘ খরা কাটিয়ে বামফ্রন্টের পক্ষে মোস্তাফিজুর রহমান এবং আইএসএফের পক্ষ থেকে ভাঙ্গড় আসনে নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছেন।

আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা—এই দুটি আসনেই জয়ী হয়েছেন। তবে নিয়মানুযায়ী তিনি একটি আসন থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন, যেখানে পরবর্তী সময়ে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন