আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
যতই চাপ আসুক, মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ানরোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রীঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রাশ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষকহামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুরচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালযতই চাপ আসুক, মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ানরোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রীঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রাশ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষকহামের উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুরচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল
বাংলাদেশ

ঘরের হাঁস-লাউ-ফল নিয়ে এসে ওসিকে বিদায় দিলেন স্থানীয়রা

MATI PROTIDINSeptember 23, 2026
শেয়ার করুন:

এক থানা থেকে আরেক থানায় বদলি হওয়া একজন পুলিশ কর্মকর্তার চাকরিজীবনের স্বাভাবিক প্রক্রিয়া। বিদায়ের সময় সহকর্মীরা সাধারণত আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। তবে মানিকগঞ্জের হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেনের বিদায় ছিল কিছুটা ব্যতিক্রম।

বুধবার সকালে নতুন কর্মস্থলে যোগ দিতে রওনা হওয়ার আগে সহকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষের ভালোবাসায় সিক্ত হন আফজাল হোসেন। তাকে বিদায় জানাতে থানার সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ নিয়ে আসেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল। আবার কেউ উপহার হিসেবে নিয়ে আসেন হাঁস-মুরগি।

পরে বেলা ১২টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে স্থানীয়রা আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অনেকে তার সঙ্গে ছবি তোলেন। কেউ কুশল বিনিময় করেন, আবার কেউ তার দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানজুড়েই ছিল আবেগঘন পরিবেশ।

এম এ রাজ্জাক উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, আফজাল হোসেন দায়িত্ব পালনকালে সকালে হাঁটতে বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন। এ সময় তিনি এলাকার পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজ নিতেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতেন।

চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের ৮০ বছর বয়সী চাঁন মেম্বার বলেন, আফজাল ওসি আমগো চরের চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে মেলা ভালো কাজ করছে। চরের শান্তি রক্ষায় মেলা কাজ করছে। মাদক নিয়ন্ত্রণেও মেলা কাজ করছে।

চরাঞ্চলের বাসিন্দা মাইন উদ্দীন বলেন, আমগো চরে ডাকাতি-চুরি নিয়ন্ত্রণে তাঁর কাজ আমগো মনে থাকবো। তাই ট্রলারে নদী পার অইয়া তাঁর জন্য উপহার হিসেবে হাঁস নিয়া আইছি। স্থানীয়দের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন আফজাল হোসেনও। তিনি বলেন, হরিরামপুরবাসীর এমন আয়োজনে আমি আবেগী হয়ে গেছি।

সম্পর্কিত সংবাদ

রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

September 23, 2026

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ...

আরও পড়ুন
শ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক
বাংলাদেশ

শ্রেনিকক্ষে গান গেয়ে আলোচিত সেই বিউটি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক

September 23, 2026

সিলেটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল।...

আরও পড়ুন