আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

ভারতব্যাপী আন্দোলনের আগে হায়দরাবাদে ককরোচ জনতা পার্টির বৈঠক

MATI PROTIDIN•September 28, 2026
শেয়ার করুন:

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কোটি কোটি যোগ্য ভোটারকে বাদ দেওয়ার অভিযোগে আগামী ২ অক্টোবর এই আন্দোলন করবে সংগঠনটি। তারই প্রস্তুতি হিসেবে তেলাপোকারা তেলেঙ্গানার হায়দরাবাদের ‘লামাকানে’ গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সম্পন্ন করেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সাউথ জোনের ইন-চার্জ বিজয় রেড্ডি মাল্লাঙ্গির নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠকটি। এতে তেলেঙ্গানার ওয়ারঙ্গালসহ বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকরা অংশ নেন। দক্ষিণ ভারতে দলের রাজনৈতিক প্রচার ও তৃণমূল স্তরে নেটওয়ার্ক জোরদার করাই ছিল এর মূল লক্ষ্য।

তার সাথে সাউথ জোনের সমন্বয়ক স্ট্যানলি কোরানি, অশোক উপ্পু এবং শ্রীজা রেড্ডিও উপস্থিত ছিলেন।

তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা জুড়ে সংগঠন সম্প্রসারণের দায়িত্ব মাল্লাঙ্গিকে দেওয়া হয়েছে। সিজেপির সম্প্রসারণ পরিকল্পনার মধ্যে রয়েছে রাজ্য ও জেলা পর্যায়ের কমিটি গঠন, সদস্য সংগ্রহ এবং সংগঠনটির দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন।

সিজেপির জন্য এই হায়দরাবাদ বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে অনুষ্ঠিত হলো।

সংগঠনটি বর্তমানে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের জবাবদিহিতার দাবিতে প্রচারণা জোরদার করেছে

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন