আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

হামলা চালালে কঠোর প্রতিরোধে প্রস্তুতি ইরান: আব্বাস আরাঘচি

MATI PROTIDIN•September 28, 2026
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির সুযোগ এখনো দেখছে ইরান। তবে ওয়াশিংটন ফের সামরিক হামলা চালালে কঠোর প্রতিরোধের প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

যুদ্ধ যদি শেষ পর্যন্ত মহাপ্রলয়ের মতো ভয়াবহ রূপও নেয়, ইরান তখনও প্রতিরোধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের প্রতিনিধিদল ‘শান্তির জন্য’ নিউইয়র্কে এসেছে। তবে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ নতুন করে হামলা চালালে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এসময় পরিস্থিতি এমন পর্যায়েও পৌঁছাতে পারে, যা মহাপ্রলয়ের মতো ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে বলেও মন্তব্য করেন আরাঘচি।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্রে গেলেন আরাঘচি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিয়েছে ওয়াশিংটন।

তবে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রতিনিধিদলের চলাফেরায় বিধিনিষেধ রাখা হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কোনো বৈঠক এখনো নির্ধারিত হয়নি।

এর আগে ইরান প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক চাপ কমাতে কিছু পদক্ষেপ নিলে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের এ প্রস্তাব নাকচ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলা চালানোর হুমকিও দেন তিনি।

ফলে, দুই দেশই প্রকাশ্যে কূটনীতির কথা বললেও তাদের সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি। কয়েক মাসের সামরিক সংঘাত ও নিষেধাজ্ঞার কারণে উপসাগরীয় অঞ্চলের নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একই জায়গায় আলোচনার সুযোগ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। বরং আলোচনায় ফিরতে হলে আগে অন্য পক্ষকেই পদক্ষেপ নিতে হবে বলে উভয় পক্ষই দাবি করে আসছে।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন