আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজনীতি

রাড্ডায় হামলাকারীদের পেছনে ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ আছে: মান্না

MATI PROTIDIN•September 29, 2026
শেয়ার করুন:

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ না থাকলে ঢাকা শহরের কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস নেই যে এমন একটি প্রতিষ্ঠানকে গুঁড়িয়ে দিতে পারে। আমি এখানে এসে পরিস্থিতি দেখে স্তম্ভিত।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।

পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘তিন ঘণ্টা ধরে এ অপারেশন চলল, অথচ এখান থেকে থানা কত দূর? এ আধা কিলোমিটারের মধ্যে পুলিশ আসতে পারল না। আমাকে জানানো হয়েছে, ৯৯৯-এ কয়েকবার ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি। এসব সন্ত্রাসীর শেকড় বের করতে হবে এবং কারা এর সঙ্গে যুক্ত, তা প্রকাশ হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। গণমাধ্যমসহ দেশবাসীকে এর ওপর নজর রাখতে হবে। বাংলাদেশ কেন, পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বর হামলার কথা আমার মনে পড়ে না। এটি একটি সেবাদানকারী প্রতিষ্ঠান, বিশেষ করে গরিব মানুষ এবং মা ও প্রসূতিদের জন্য একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর ওপর তো কারও রাগ থাকার কথা নয়। তারা রাতের বেলা ঘণ্টার পর ঘণ্টা ধরে লুটপাট চালাল, সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা তাদের শনাক্ত করা যায়নি।’

এ ঘটনার নিন্দা জানিয়ে মান্না আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের যেসব বিষয় সামনে এসেছিল, তা করা হয়নি। সংস্কারের যেসব বিষয় মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত, তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি।

এ সময় তিনি বলেন, আমি আসার পর দেখলাম স্থানীয় বিএনপি নেতারা সাহায্য-সহযোগিতা করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি সরকারকে এখন এগিয়ে আসতেই হবে। এ ঘটনায় সরকার যদি নির্লিপ্ত থাকে, তবে মানুষ সরকারের দিকেই আঙুল তুলবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘শুধু এই হাসপাতালেই নয়, আরও অনেক জায়গায় এমন ঘটনা ঘটছে। গত কয়েকদিনে মুন্সিগঞ্জ, পাবনা এবং বিভিন্ন স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। দিনের পর দিন বাড়িঘর ভাঙা হচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার যদি এখনই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তবে জনগণের কাছে একটি বড় নেতিবাচক বার্তা পৌঁছাবে। সরকারের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।’

সম্পর্কিত সংবাদ

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির
রাজনীতি

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

November 6, 2026

সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদুদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে...

আরও পড়ুন
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
রাজনীতি

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

November 5, 2026

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। স্লোগান দেওয়ার ভিডিও...

আরও পড়ুন