আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনোতালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপমাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকজুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরমাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো’ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনোতালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপমাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকজুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরমাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো’
বাংলাদেশ

জুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসর

MATI PROTIDIN•October 17, 2026
শেয়ার করুন:

বিভিন্ন পদমর্যাদার ১৪৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাঁদের মধ্যে ৩১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাকি ৩১ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।

এ ছাড়া ৫ আগস্টকেন্দ্রিক ঘটনায় কর্মস্থলে ‘অনুপস্থিত বা পলাতক’ থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও এর ওপরের পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা করা হয়েছে।

এসব মামলার মধ্যে ২৮ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

২০২৪ সালের জুলাই সংঘাত সংক্রান্ত বিভিন্ন ফৌজদারি মামলা, আদালতে দায়ের করা অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার ২৯ পুলিশ কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর ২০২৫ সালের চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তার ওপরের পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দণ্ডিত ৫ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে।

এ ছাড়া জুলাইতে বিভিন্ন ঘটনার কারণে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে। একই ঘটনায় আরও ৩০ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৫ই আগস্টের পর পুলিশ পরিদর্শক পদমর্যাদার আরও ৭৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।

সম্পর্কিত সংবাদ

মাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ

মাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

October 17, 2026

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি মাদক আস্তানায় পুলিশ, স্বেচ্ছাসেবী ও স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী...

আরও পড়ুন
মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬
বাংলাদেশ

মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

October 17, 2026

রাজধানীর ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ...

আরও পড়ুন