আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ঢুকে পড়ল ট্রাক, নিহত ২

MATI PROTIDIN•October 19, 2026
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি (ফুটবল) ম্যাচ চলাকালীন মাঠের ভেতর দিয়ে দ্রুতগতিতে ট্রাক চালিয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনায় অন্তত দুই জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোসেস জানান, দুর্ঘটনায় ৬ বছরের একটি বালক এবং ৩৫ বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহতদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ঘাতক ট্রাকটিতে ওই নারী চালক ছাড়াও আরও দুটি শিশু উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ৩৪ বছর বয়সি নারী চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি উদ্দেশ্যপ্রণোদিত কোনো হামলা ছিল নাকি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাপ্টেন মোসেস বলেন, “কীভাবে এবং কেন এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা উদ্ঘাটনে আমরা কাজ করছি।

উইচিটার পুলিশ প্রধান জো সুলিভান স্থানীয় সাধারণ মানুষের সাহসিকতার প্রশংসা করে জানান, পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের জীবন বাঁচাতে যেভাবে এগিয়ে এসেছিলেন তা সত্যিই প্রশংসনীয়।

উইচিটার মেয়র লিলি উ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নগরবাসীকে তদন্ত চলাকালীন ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন