আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে, বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম

MATI PROTIDIN•October 19, 2026
শেয়ার করুন:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি কমেছে। একই সময়ে চীন ও ভিয়েতনাম সেখানে রপ্তানি বাড়িয়েছে। ফলে ইইউতে পোশাক সরবরাহে এই দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট প্রথম আট মাসে-ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ১২ শতাংশ কমেছে। বিপরীতে চীনের রপ্তানি ২.৩৮ শতাংশ এবং ভিয়েতনামের ৪.৪৬ শতাংশ বেড়েছে। তবে এ সময়ে বাংলাদেশের পাশাপাশি তুরস্ক ও ভারতের রপ্তানিও কমেছে।

ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। চলতি বছরের প্রথম আট মাসে ইইউ মোট ৬ হাজার ২৯ কোটি ইউরোর পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৮৩ শতাংশ কম।

অর্থাৎ, ইইউর ক্রেতারা সামগ্রিকভাবে আমদানি যে হারে কমিয়েছেন, বাংলাদেশ থেকে আমদানি কমেছে তার প্রায় তিন গুণ হারে। জানুয়ারি-আগস্ট সময়ে বাংলাদেশ ইইউতে ১ হাজার ১৯৩ কোটি ইউরোর তৈরি পোশাক পাঠিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এর মূল্য ১৫৮ কোটি ইউরো, বা ১১.৬৭ শতাংশ, কম।

এদিকে চীন ইইউর বাজারে রপ্তানি করেছে ১ হাজার ৯৭১ কোটি ইউরোর পোশাক। দেশটির রপ্তানি আগের বছরের তুলনায় ৪৫ কোটি ইউরো বা ২.৩৮ শতাংশ বেড়েছে। একই সময়ে ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ছিল ৩০০ কোটি ইউরো—গত বছরের চেয়ে ১৩ কোটি ইউরো বা ৪.৪৬ শতাংশ বেশি।

রপ্তানির এই পতনে ইইউর বাজারে বাংলাদেশের অংশও সংকুচিত হয়েছে। গত বছরের প্রথম আট মাসে ইইউর মোট পোশাক আমদানির প্রায় ২১.৫ শতাংশ এসেছিল বাংলাদেশ থেকে। চলতি বছরের একই সময়ে বাংলাদেশের হিস্যা কমে প্রায় ১৯.৮ শতাংশে দাঁড়িয়েছে।

চীনের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। ইইউর মোট পোশাক আমদানিতে দেশটির অংশ গত বছরের ৩০.৭২ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের প্রথম আট মাসে ৩২.৭ শতাংশ হয়েছে। বাজারের আকার সামান্য ছোট হলেও সেখানে চীন নিজের অবস্থান জোরদার করেছে।

ইইউতে তৈরি পোশাক রপ্তানিতে চীন প্রথম, বাংলাদেশ দ্বিতীয় এবং তুরস্ক তৃতীয় স্থানে রয়েছে। এর পরের অবস্থান ভারত ও ভিয়েতনামের।

ভিয়েতনাম রপ্তানির পরিমাণ না বাড়িয়েও প্রতি কেজি পোশাকের গড় দাম বাড়িয়ে মোট রপ্তানি মূল্য বৃদ্ধি করেছে। চীন আবার পোশাকের গড় দাম কমালেও রপ্তানির পরিমাণ বাড়িয়েছে, যা দেশটির শীর্ষ অবস্থানকে আরও মজবুত করেছে। তুরস্কের রপ্তানি করা পোশাকের গড় মূল্যও বেড়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানির পরিমাণ কমেছে সাড়ে ৪ শতাংশ। এর পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১৪.৮৭ ইউরো থেকে নেমে ১৩.৭৬ ইউরো হয়েছে। অর্থাৎ, চলতি বছরের প্রথম আট মাসে গড় দাম কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ।

রপ্তানির পরিমাণ হ্রাস ও কম দাম দুই কারণেই বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির মোট মূল্য কমেছে।

তৈরি পোশাক খাতের কয়েকজন উদ্যোক্তার মতে, যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপের পর চীনা পোশাকে শুল্ক বেড়েছে। এরপর চীনা প্রতিষ্ঠানগুলো ইইউর বাজারে আরও জোরালোভাবে বিপণন শুরু করে এবং কম দাম প্রস্তাব করে। এতে বাংলাদেশি রপ্তানিকারকদের প্রতিযোগিতা বেড়েছে।

পাশাপাশি ইইউর অর্থনীতির গতি কিছুটা কমে যাওয়ায় বছরের শুরুর দিকে অনেক দেশের পোশাক রপ্তানি হ্রাস পায়।

সম্পর্কিত সংবাদ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি
বাংলাদেশ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

November 6, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।...

আরও পড়ুন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন