আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
সংস্কৃতি

অবশেষে আসছে ‘মানি হাইস্ট’এর নতুন সিজন

MATI PROTIDINMay 10, 2026
শেয়ার করুন:

নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’ শেষ হয়েছিল ২০২১ সালে। পাঁচটি সিজনের পর গল্পের ইতি টানলেও দর্শকদের আগ্রহ কমেনি একটুও। পরে সিরিজটির জনপ্রিয় চরিত্র বার্লিনকে কেন্দ্র করে নতুন স্পিন-অফও নিয়ে আসেন নির্মাতা অ্যালেক্স পিনা।

সম্প্রতি নেটফ্লিক্সের নতুন এক টিজার ঘিরে আবারও আলোচনায় এসেছে এই ফ্র্যাঞ্চাইজি।

ভক্তদের প্রশ্ন, এবার কি আসছে ‘মানি হাইস্ট’-এর ষষ্ঠ সিজন, নাকি তৈরি হচ্ছে নতুন কোনো স্পিন-অফ?

জনপ্রিয় এই সিরিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে সম্প্রতি নেটফ্লিক্স স্পেনের সেভিলে জমকালো একটি আয়োজন করে। অনুষ্ঠানে গুয়াদালকুইভির নদীতে বিশেষ নৌকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে লাল জাম্পস্যুট ও ডালির মুখোশ পরে অংশ নেন শিল্পীরা। পাশাপাশি পরিবেশন করা হয় সিরিজটির জনপ্রিয় গান ‘বেলা চাও’।

অনুষ্ঠানে দেখানো টিজারে ‘মানি হাইস্ট’-এর বিখ্যাত কয়েকটি মিশনের ঝলক দেখা যায়। এর মধ্যে ছিল স্পেনের রয়্যাল মিন্ট ও ব্যাংক অব স্পেন ডাকাতির দৃশ্য। পাশাপাশি নতুন কিছু অভিযানের ইঙ্গিতও দেওয়া হয়।

তবে নতুন কনটেন্টটি মূল সিরিজের ষষ্ঠ সিজন, নাকি আলাদা কোনো স্পিন-অফ— সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি নেটফ্লিক্স।

জানা গেছে, দর্শকদের আগ্রহ ধরে রাখতেই বিষয়টি গোপন রাখা হয়েছে।

এদিকে অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়েছে, বার্লিন–এর দ্বিতীয় সিজন চলতি বছরের ১৫ মে মুক্তি পাবে। নতুন সিজনে নাম ভূমিকায় থাকা পেদ্রো আলোনসোর পাশাপাশি দেখা যাবে কেইলা চরিত্রে মিশেল জেনার এবং ড্যামিয়ানের চরিত্রে ট্রিস্টান উল্লোয়াকে। গল্পে তারা মালাগার ডিউকের মুখোমুখি হবেন।

সম্পর্কিত সংবাদ

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
সংস্কৃতি

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

June 14, 2026

দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তির অপেক্ষায়। কবি...

আরও পড়ুন